× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন ‘১৯’ মিলিয়ে বিশ্বকাপ জয়ের ইতিহাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ০৮:৪৪ এএম

আপডেট : ২০ জুলাই ২০২৬ ২০:০৫ পিএম

লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স

লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স

বিশ্বকাপ ফাইনালের মাত্র ছয় দিন আগে, ১৩ জুলাই ১৯ বছরে পা রাখেন লামিন ইয়ামাল। জন্মদিনে তার একটাই ইচ্ছা ছিল ১৯ জুলাই পর্যন্ত সতীর্থদের সঙ্গে বিশ্বকাপে টিকে থাকা।

শেষ পর্যন্ত সেই স্বপ্ন শুধু পূরণই হয়নি, ১৯ জুলাইয়ের রাতেই বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছেন স্পেনের এই তরুণ তারকা।

নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন।

শুরুর একাদশে থাকা ইয়ামাল পুরো ম্যাচজুড়েই আর্জেন্টিনার রক্ষণভাগকে চাপে রাখেন।

ম্যাচের পঞ্চম মিনিটেই তার নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

নির্ধারিত সময়ের শেষ দিকে ইয়ামালের নেওয়া বাঁকানো ফ্রি-কিকও অসাধারণ সেভে রুখে দেন তিনি।

ফাইনালে গোল বা অ্যাসিস্ট না পেলেও স্পেনের আক্রমণভাগের অন্যতম বড় ভরসা ছিলেন বার্সেলোনার এই উইঙ্গার।

বার্সেলোনার হয়ে ১০ নম্বর জার্সি পরলেও জাতীয় দলে নিজের পরিচিত ১৯ নম্বর জার্সিতেই খেলেছেন ইয়ামাল।

এই জার্সি গায়ে দুই বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার বিশ্বকাপও জিতলেন তিনি।

এবারের বিশ্বকাপে গোল করে ১৯৫৮ সালের পর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করার কৃতিত্বও গড়েছেন ইয়ামাল।

সেই অর্জনের সঙ্গে এবার যোগ হলো তরুণ বয়সেই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব।

বয়স ১৯, জার্সি নম্বর ১৯, আর বিশ্বকাপ জয়ের দিন ১৯ জুলাই তিনটি ‘১৯’ মিলিয়ে ইয়ামালের ক্যারিয়ারে যুক্ত হলো ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাফল্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা