× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাল কার্ড দেখলেন এনজো, অতিরিক্ত সময়ে গড়াল ফাইনাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ০৩:২৫ এএম

আপডেট : ২০ জুলাই ২০২৬ ০৯:৫৭ এএম

লাল কার্ড দেখলেন এনজো, অতিরিক্ত সময়ে গড়াল ফাইনাল

বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা নির্ধারণী লড়াইয়ে নির্ধারিত সময় শেষ হলেও গোলের দেখা পায়নি স্পেন বা আর্জেন্টিনা। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে শেষে দুই দলই ০-০ সমতায় রয়েছে। ফলে অতিরিক্ত সময়ে গড়িয়েছে ম্যাচ। 

এর মধ্যেই ১০ জনের দলে পরিণত হয়েছে আর্জেন্টিনা। পাউ কুবারসিকে ফাউল করে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাঢ়েন এনজো ফার্নান্দেজ। মাঠের বাইরে থেকে হলুদ কার্ড দেখেছেন ক্রিস্টিয়ান রোমেরো।

ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকেও একাধিক পরিষ্কার সুযোগ কাজে লাগাতে পারেনি স্পেন। বিশেষ করে প্রথমার্ধে তরুণ তারকা লামিনে ইয়ামাল সহজ একটি সুযোগ নষ্ট করেন। দ্বিতীয়ার্ধেও স্প্যানিশ ফুটবলাররা বারবার আর্জেন্টিনার রক্ষণে চাপ সৃষ্টি করলেও গোলের দেখা মেলেনি।

অন্যদিকে আর্জেন্টিনা মূলত রক্ষণ সামলে পাল্টা আক্রমণের কৌশলেই খেলেছে। তবে লিওনেল মেসিদের আক্রমণও এখন পর্যন্ত স্পেনের সংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি।

দ্বিতীয়ার্ধে মাঠে উত্তেজনা চরমে পৌঁছে যায়। এক পর্যায়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে, যা কিছু সময়ের জন্য ম্যাচের আবহকে উত্তপ্ত করে তোলে। পরে রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথমার্ধেই বড় ধাক্কা খায়। চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ, যার বদলে নামানো হয় নিকোলাস ওতামেন্দিকে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা