× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোলশূন্য প্রথম ২৫ মিনিট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ০১:৪০ এএম

আপডেট : ২০ জুলাই ২০২৬ ০১:৪৩ এএম

আর্জেন্টিনার হুলিয়ান আলভারেসের কাছাকাছি বল নিয়ন্ত্রণ করছেন স্পেনের আইমেরিক লাপোর্ত। ছবি: এএফপি

আর্জেন্টিনার হুলিয়ান আলভারেসের কাছাকাছি বল নিয়ন্ত্রণ করছেন স্পেনের আইমেরিক লাপোর্ত। ছবি: এএফপি

বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হয়েছে স্পেন ও আর্জেন্টিনা। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছে লড়াই। তবে ম্যাচের প্রথম ২৫ মিনিট পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি।

ম্যাচের শুরুতেই স্পেনের ছোট ছোট পাসের খেলা ভাঙতে আক্রমণাত্মক প্রেসিং শুরু করে আর্জেন্টিনা। দ্বিতীয় মিনিটে নিকো গনসালেসকে ফাউল করে প্রথম ফ্রি-কিক উপহার দেয় স্পেন।

তৃতীয় মিনিটে ফ্রি-কিক থেকে প্রথমবার বল স্পর্শ করেন লিওনেল মেসি। যদিও স্পেন দ্রুতই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নেয়।

পঞ্চম মিনিটে ম্যাচের প্রথম সুযোগটি আসে স্পেনের লামিনে ইয়ামালের পায়ে। বক্সের ভেতরে দারুণ ওয়ান-টু পাসে ঢুকে সংকীর্ণ কোণ থেকে শট নিলেও আর্জেন্টিনার গোলরক্ষক সহজেই সেটি রুখে দেন।

এর এক মিনিট পর পাল্টা আক্রমণে সুযোগ পান মেসি। ডিফেন্স ভেঙে এগিয়ে গেলেও স্পেনের গোলরক্ষক উনাই সিমন দ্রুত বেরিয়ে এসে বিপদ সামাল দেন।

এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্পেন। দীর্ঘ সময় বল নিজেদের দখলে রেখে একের পর এক আক্রমণ সাজাতে থাকে লা রোজা। ১২তম মিনিটে মিকেল ওইয়ারসাবালের প্রচেষ্টায় প্রথম কর্নার পায় স্পেন। কর্নার থেকে দানি ওলমো সুযোগ পেলেও শট নিতে পারেননি।

১৪তম মিনিটে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের ট্যাকলে পড়ে যান ওলমো। স্পেনের খেলোয়াড়রা হলুদ কার্ডের দাবি জানালেও রেফারি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি।

১৬তম মিনিটে এবার ফাউলের শিকার হন মেসি। ফ্রি-কিক থেকে আর্জেন্টিনা বল বক্সে পাঠালেও সেটি সবার মাথার ওপর দিয়ে বাইরে চলে যায়।

১৭তম মিনিটে ডান প্রান্ত দিয়ে দারুণ আক্রমণ সাজান ইয়ামাল। বাঁ পায়ের ক্রসে বিপদ তৈরি হলেও আর্জেন্টিনার গোলরক্ষক বলটি নিরাপদে তালুবন্দি করেন।

১৯তম মিনিটে ইয়ামালকে থামাতে আর্জেন্টিনার একজন খেলোয়াড়ের শক্ত ট্যাকল নিয়ে মাঠে কিছুটা উত্তেজনা তৈরি হয়। এরপর ম্যাচের গতি কিছুটা কমে এলেও বলের দখল ধরে রাখে স্পেন।

২২তম মিনিটে মেসির নিখুঁত পাসে নিকো গনসালেস বক্সে ঢুকে পড়লেও অফসাইডের পতাকা ওঠায় আক্রমণটি ভেস্তে যায়।

২৩তম মিনিটে আবারও কর্নার আদায় করে স্পেন। তবে কুকুরেয়ার ব্লক হওয়া ক্রস থেকে পাওয়া সেই সুযোগও কাজে লাগাতে পারেনি ইউরোপের দলটি।

ম্যাচের ২৫ মিনিট পর্যন্ত কোনো গোলের দেখা না পেয়ে হাইড্রেশন ব্রেকে যায় দুই দল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা