আর্জেন্টিনার অনুশীলন
বিশ্বকাপ ২০২৬ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশ ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। শিরোপা নির্ধারণী ম্যাচের একাদশে আগের ম্যাচের তুলনায় তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন তিনি।
স্কালোনির ঘোষিত একাদশে বাদ পড়েছেন নাহুয়েল মোলিনা, লিয়ান্দ্রো পারেদেস ও জুলিয়ানো সিমিওনে। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন গনসালো মন্তিয়েল, রদ্রিগো ডি পল ও নিকো গনসালেস।
আক্রমণভাগে আর্জেন্টিনার ভরসা থাকছেন অধিনায়ক লিওনেল মেসি ও স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। অন্যদিকে নিয়মিত গোলদাতা লাওতারো মার্তিনেজকে এবার শুরু থেকে না খেলিয়ে বদলি হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছেন স্কালোনি।
মধ্যমাঠে রদ্রিগো ডি পলের ফেরা আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির খবর। মেসির সঙ্গে তার বোঝাপড়া এবং মাঝমাঠে ভারসাম্য তৈরির সক্ষমতা ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেটাই এখন দেখার বিষয়।