বিবিসি বাংলা
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ১৯:৪৯ পিএম
বিশ্বকাপ আংটি। ছবি: বিবিসি/ফিফা
বিশ্বকাপ চ্যাম্পিয়নদের জন্য এবার থাকছে বিশেষ চমক।
শিরোপাজয়ী দলের হাতে রবিবার সোনালি ট্রফির পাশাপাশি ওয়ার্ল্ড কাপ রিং বা বিশ্বকাপ আংটি তুলে দেবে ফিফা।
যুক্তরাষ্ট্রের ক্রীড়া সংস্কৃতির ঐতিহ্য অনুসরণ করেই এই বিশেষ আংটির প্রবর্তন করা হয়েছে। সাধারণত দেশটিতে এনএফএল-এর সুপার বোল বিজয়ীদের সম্মাননা হিসেবে এ ধরনের আংটি দেওয়া হয়ে থাকে।
চ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য মোট ৩০টি বিশেষ আংটি তৈরি করা হয়েছে।
এ ছাড়া সাধারণ ফুটবলপ্রেমীদের সংগ্রহে রাখার জন্য আরও ১ হাজার ৯৯৬টি আংটি বাজারে বিক্রির জন্য ছাড়া হবে। প্রতিটি আংটির মাঝখানে একটি ক্ষুদ্রাকৃতির বিশ্বকাপ ট্রফি এবং ব্যান্ডের চারপাশে শৈল্পিক নকশা খোদাই করা থাকবে।