× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাপুটে ফ্রান্সের শোচনীয় পরাজয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬ ০৮:৪৪ এএম

আপডেট : ১৯ জুলাই ২০২৬ ১৫:১৩ পিএম

ইংল্যান্ডের বুকায়ো সাকা হ্যাটট্রিক পূর্ণ করে জুড বেলিংহাম ও রিস জেমসের সঙ্গে উদযাপন করছেন। ছবি: রয়টার্স

ইংল্যান্ডের বুকায়ো সাকা হ্যাটট্রিক পূর্ণ করে জুড বেলিংহাম ও রিস জেমসের সঙ্গে উদযাপন করছেন। ছবি: রয়টার্স

গোলবন্যার রোমাঞ্চে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের তৃতীয় স্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড।

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকেই আনুষ্ঠানিকতা মনে করেছিলেন। কিন্তু মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ইংল্যান্ড ও ফ্রান্স সেই ধারণা ভুল প্রমাণ করে উপহার দিয়েছে ১০ গোলের এক দুর্দান্ত লড়াই।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

ডেকলান রাইস গোলের সূচনা করেন, এরপর ব্যবধান বাড়ান এজরি কনসা। বিরতির আগে জোড়া গোল করে দলের বড় ব্যবধান নিশ্চিত করেন বুকায়ো সাকা।

দ্বিতীয়ার্ধে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাকা। যোগ করা সময়ে বদলি হিসেবে নেমে ইংল্যান্ডের ষষ্ঠ গোলটি করেন জুড বেলিংহাম।

চার গোল পিছিয়ে পড়েও লড়াই চালিয়ে যায় ফ্রান্স। বিরতির পর ২১ মিনিটের মধ্যে তিনটি গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তারা।

অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে দুটি এবং ব্র্যাডলি বারকোলা একটি গোল করেন।

যোগ করা সময়ে উসমান দেম্বেলেও একটি গোল শোধ করেন। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ফরাসিরা।

এমবাপ্পের দ্বিতীয় গোলটি ছিল বিশ্বকাপ ইতিহাসে তার ২২তম গোল। এর মাধ্যমে তিনি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন।

পাশাপাশি চলতি আসরে ১০ গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে রয়েছেন তিনি।

এই ম্যাচে দুই দলই বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেয়। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম একাদশে সাতটি এবং ইংল্যান্ডের কোচ টমাস টুখেল আটটি পরিবর্তন আনেন।

আক্রমণভাগের ঝলক থাকলেও দুই দলের রক্ষণভাগ ছিল তুলনামূলক দুর্বল, যার ফলেই দেখা যায় গোলবন্যা।

এই জয়ে ব্রোঞ্জ পদকের পাশাপাশি প্রায় ৩৫৫ কোটি টাকা প্রাইজমানি পেয়েছে ইংল্যান্ড।অন্যদিকে চতুর্থ স্থান অর্জন করে প্রায় ৩৩০ কোটি টাকা পেয়েছে ফ্রান্স।

১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর এটিই ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সেরা অর্জন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা