× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনাল ঘিরে স্পেনজুড়ে উৎসব, শতাধিক জায়ান্ট স্ক্রিনে ম্যাচ দেখার আয়োজন

নুরুল ওয়াহিদ, স্পেন থেকে

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬ ২১:৩০ পিএম

স্টেডিয়ামে যাওয়ার সুযোগ না থাকলেও খোলা আকাশের নিচে হাজারো সমর্থকের সঙ্গে ফাইনাল উপভোগের সুযোগ পাচ্ছেন স্পেনের ফুটবলপ্রেমীরা। ছবি: এক্স

স্টেডিয়ামে যাওয়ার সুযোগ না থাকলেও খোলা আকাশের নিচে হাজারো সমর্থকের সঙ্গে ফাইনাল উপভোগের সুযোগ পাচ্ছেন স্পেনের ফুটবলপ্রেমীরা। ছবি: এক্স

ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনালকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে স্পেন। স্বাগতিক স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ উপলক্ষে দেশটির বিভিন্ন শহর ও পৌরসভায় বসানো হয়েছে শতাধিক জায়ান্ট স্ক্রিন। স্টেডিয়ামে যাওয়ার সুযোগ না থাকলেও খোলা আকাশের নিচে হাজারো সমর্থকের সঙ্গে ফাইনাল উপভোগের সুযোগ পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

রাজধানী মাদ্রিদে সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি হচ্ছে ঐতিহাসিক ‘প্লাজা দে কোলন’। এ ছাড়া মাদ্রিদ রিও (পুয়েন্তে দেল রে) এবং মোভিস্টার অ্যারেনাতেও বড় পর্দায় সরাসরি ম্যাচ সম্প্রচার করা হবে।

কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় সিটি কাউন্সিলের উদ্যোগে একমাত্র সরকারি ফ্যান জোন গড়ে তোলা হয়েছে প্লাতাফোরমা মারিনা দেল ফোরুম (সান্ত মার্তি) এলাকায়। সেখানে ৮ মিটার দৈর্ঘ্য ও ৫ মিটার আকারের জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি দেখানো হবে। দর্শকদের জন্য বিকাল থেকেই প্রবেশের ব্যবস্থা থাকবে।

এ ছাড়া বার্সেলোনা মহানগর এলাকার ল’হসপিতালেত, বাদালোনা, গাভা, এসপ্লুগেস, সান্তা কোলোমা, এল প্রাত, কর্নেয়া ও কাস্তেলদেফেলসসহ আশপাশের আরও অনেক পৌরসভায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে।

এর বাইরে তেরাসা, সাবাদেল, রুবি, গ্রানোলিয়ার্স, মোলেত দেল ভালেস, মাতারো, মানরেসা, সান্ত পেরে দে রিবেস, তারাগোনা, রেউস, কামব্রিলস, সালৌ, ইয়েইদা ও লোরেত দে মারসহ কাতালোনিয়ার বিভিন্ন শহরেও জনসাধারণের জন্য জায়ান্ট স্ক্রিন স্থাপন করা হয়েছে।

শুধু কাতালোনিয়াই নয়, ভ্যালেন্সিয়া, সেভিয়া, মালাগা, জারাগোজা, মুরসিয়া, পালমা, কর্দোভা, ভালাদোলিদ, ভিগো, হিখোন, আ কোরুনিয়া, পাম্পলোনা, আলিকান্তে ও কাস্তেলিওনসহ স্পেনের আরও বহু শহরে খোলা জায়গায় বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল দেখার ব্যবস্থা করা হয়েছে। অনেক স্থানে ম্যাচ শুরুর আগে সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারিবারিক বিনোদনেরও আয়োজন রাখা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে অধিকাংশ ভেন্যুতেই অ্যালকোহল, কাঁচের বোতল ও ক্যান নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দর্শকদের প্রবেশের সময় নিরাপত্তা তল্লাশির ব্যবস্থাও রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্পেনের স্থানীয় সময় রবিবার রাত ৯টায় শুরু হবে স্পেন ও আর্জেন্টিনার চুড়ান্ত লড়াই। ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামবে স্পেন। আর সেই স্বপ্নের সাক্ষী হতে স্পেনজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা