প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ২১:১৭ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৬ ২২:০৮ পিএম
ইংল্যান্ড-উরুগুয়ের ফুটবল লোগো। ছবি: স্পোর্টস ইলাসট্রেটেড
আর্জেন্টিনা ২০২২ ফিফা বিশ্বকাপ জিতেছিল দীর্ঘ ৩৬ বছর পর। তার আগ পর্যন্ত তাদের ব্রাজিল সমর্থক ও সমালোচকদের কাছ থেকে এ নিয়ে প্রচুর ট্রলের শিকার হতে হয়েছিল। কিন্তু অনেকেই ভুলে যায়, আর্জেন্টিনার চেয়েও কষ্ট আরও বেশি পরিমাণে বয়ে বেড়াতে হয়েছে ফুটবলের জনক খ্যাত ইংল্যান্ডকে।
১৯৬৬ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জেতার পর দীর্ঘ ৬০ বছর ধরে শিরোপা না জেতার যন্ত্রণা বয়ে বেড়াচ্ছে তারা। গতকাল সেমিতে আর্জেন্টিনার কাছে হেরে সময়টা আপগ্রেড হয়ে দাঁড়াল ৬৪ বছর।
কিন্তু শুনলে অবাক হবেন, বিশ্বকাপ জেতার পর দীর্ঘ সময় ধরে আরেকটা শিরোপা না জেতার রেকর্ডটি কিন্তু ইংল্যান্ডের নয়। সেটা উরুগুয়ের। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন লাতিন আমেরিকার এই দেশটি প্রথম বিশ্বকাপ (জুলে রিমে) জিতেছিল ১৯৩০ সালে, দ্বিতীয়টি ১৯৫০ সালে।
তারপর আর চ্যাম্পিয়ন হতে পারেনি দীর্ঘ ৭৬ বছর ধরে! পরবর্তী বিশ্বকাপে সময়টা গিয়ে দাঁড়াবে ৮০ বছরে! উরুগুয়ে অবশ্য গত ৭৬ বছরে চ্যাম্পিয়ন হতে না পারলেও ১৯৫৪, ১৯৭০ এবং ২০১০ আসরে সেমিফাইনাল পর্যন্ত খেলে প্রতিবারই চতুর্থ স্থান অধিকার করেছিল। এখন উরুগুয়ে হয়তো অপেক্ষায় আছে ইংল্যান্ড অদূর ভবিষ্যতে এই রেকর্ডটি ভেঙে দিয়ে তাদের যন্ত্রণা থেকে রেহাই দেবে।