× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

টি-টোয়েন্টি সিরিজের ট্রফির সাথে দুই দলের অধিনায়ক। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

টি-টোয়েন্টি সিরিজের ট্রফির সাথে দুই দলের অধিনায়ক। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের আক্ষেপ ভুলতে বুলাওয়েতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হৃদয়। সবশেষ টি-টোয়েন্টি থেকে একাদশে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে সফরকারী বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছে ম্যাচটি।

একাদশে ফিরেছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদী। বাদ পড়েছেন চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম।

এ ছাড়া একাদশে জায়গা পেয়েছেন ইয়াসির আলী ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা