ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের আশায় মাঠে নামছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
চোটের কারণে টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন দাসের জিম্বাবুয়ে সফর শেষ। তার পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন টপঅর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়।
সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে টি-টোয়েন্টি সিরিজ জয়ে চোখ বাংলাদেশের। সফরে এক মাত্র টেস্টে ব্যর্থ বাংলাদেশ। আর নিজেদের পছন্দের ওয়নাডে সিরিজেও জ্বলে উঠতে পারেনি টাইগাররা। ফলে টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের আশায় মাঠে নামছে বাংলাদেশ।
বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়। প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় জয় দিয়ে সিরিজ শুরুর কথা বলেছেন অধিনায়ক তাওহীদ হৃদয়। বাংলাদেশ দল এখন টি-টোয়েন্টিতে দারুণ ছন্দে রয়েছে। এ বিষয়ে টি-টোয়েন্টির অধিনায়ক তাওহীদ হৃদয় বলেন, ”জিম্বাবুয়ের বিপক্ষে আমরা জেতার জন্যই খেলব, আমি নিজেই চেষ্টা করব দলকে জেতানোর জন্য। আপাতত প্রথম টি-টোয়েন্টি নিয়েই আমরা ভাবছি। আসলে জিম্বাবুয়ের কন্ডিশনে ভালো করাটা কঠিন। তারপরও আমরা চেষ্টা করব ভালো কিছু করতে”। সফরে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরেছে সফরকারীরা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ব্যর্থ হয়েছে মেহেদী হাসান মিরাজের দল। টানা দুই ওয়ানডে ব্যাটিং ব্যর্থতায় হারের পর তৃতীয় ও শেষ ওয়ানডেতে সান্ত্বনার জয় পায়। ফলে টি-টোয়েন্টি সিরিজে বেশ সতর্ক বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস চোটের কারণে এই সিরিজ খেলতে পারছেন না। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব সামলাবেন তাওহীদ হৃদয়। এখন পর্যন্ত বাংলাদেশ জিম্বাবুয়ে ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। যার মধ্য বাংলাদেশ জিতেছে ১৭ ম্যাচে আর জিম্বাবুয়ে জিতেছে ৮ ম্যাচে। সবশেষ দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ২০২৪ সালে ঢাকায়। সেবার চট্টগ্রাম ও ঢাকায় দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতলেও সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় জিম্বাবুয়ে।