× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বীরের বেশে দেশে ফিরল নরওয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ ঘণ্টা আগে

আপডেট : ২৩ ঘণ্টা আগে

ইতিহাসের নায়কদের বরণ করে নিতে সোমবার নরওয়ের রাজধানী অসলোয় নেমেছিল জনতার ঢল। ছবি: দ্য গার্ডিয়ান

ইতিহাসের নায়কদের বরণ করে নিতে সোমবার নরওয়ের রাজধানী অসলোয় নেমেছিল জনতার ঢল। ছবি: দ্য গার্ডিয়ান

বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি নরওয়ে। পৌঁছতে পারেনি ফাইনাল বা সেমিফাইনালে। তবু উত্তর ইউরোপের দেশটির ফুটবল ইতিহাসে এবারের আসরটি চিরস্মরণীয় হয়ে থাকবে। সেই ই।

হাজার হাজার উচ্ছ্বসিত সমর্থকের ভালোবাসা আর রাজপরিবারের উপস্থিতিতে স্মরণীয় হয়ে উঠেছে নরওয়ে দলের স্বদেশ প্রত্যাবর্তন।

২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ফিরে অসাধারণ পারফরম্যান্স উপহার দেয় নরওয়ে। প্রথমবারের মতো তারা পৌঁছে যায় পুরুষদের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে তারা রচনা করে অন্যতম বড় অঘটন। যদিও শেষ আটে ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে হেরে শেষ হয়ে যায় তাদের স্বপ্নযাত্রা।

বিশ্বকাপজুড়ে দলের সবচেয়ে বড় তারকা ছিলেন আর্লিং হালান্ড। সাত গোল করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন টুর্নামেন্টের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে। বিশ্বমঞ্চে তার জনপ্রিয়তাও পৌঁছে যায় নতুন উচ্চতায়।

দেশে ফেরার পথে নরওয়ে দলের বিমানকে সামরিক যুদ্ধবিমান দিয়ে এসকর্ট করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানের জানালার পাশে ভিড় করে দাঁড়িয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফ সেই বিরল দৃশ্য উপভোগ করছেন।

অসলো বিমানবন্দরে অবতরণের পরও চমকের শেষ নেই। হালান্ডকে দেখা যায় হাতে একটি ট্যাক্সিডার্মি করা র‌্যাকুন এবং একটি খালি বোতল নিয়ে বিমানের সিঁড়ি দিয়ে নামতে। তার এই ব্যতিক্রমী উপস্থিতি উপস্থিত সবার মধ্যে হাস্যরসের জন্ম দেয়।

দলকে স্বাগত জানাতে হাজির ছিলেন নরওয়ের রাজপরিবারের সদস্যরাও। ক্রাউন প্রিন্স হাকোন নিজেই সমর্থকদের সঙ্গে যোগ দেন বিশ্বকাপে জনপ্রিয় হয়ে ওঠা ‘ভাইকিং রো’ উদযাপনে। ড্রাম বাজিয়ে তিনি নেতৃত্ব দেন সেই ঐতিহ্যবাহী উল্লাসে, যেটি বিশ্বকাপে নরওয়ের প্রতিটি জয়ের পর অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও হালান্ডের নেতৃত্বে আলোচনায় এসেছিল।

এরপর খোলা ছাদের বাসে শহর প্রদক্ষিণ করেন ফুটবলাররা। রাস্তাজুড়ে অপেক্ষমাণ সমর্থকদের শুভেচ্ছা ও করতালির জবাবে হাত নেড়ে কৃতজ্ঞতা জানান খেলোয়াড়রা। সমর্থক ও দলের এই পারস্পরিক ভালোবাসা যেন এক অবিস্মরণীয় ফুটবল গ্রীষ্মের সমাপ্তিকে আরও আবেগঘন করে তোলে।

যদিও মায়ামিতে কোয়ার্টার ফাইনালে জুড বেলিংহামের অতিরিক্ত সময়ের গোলে ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ অভিযান থেমে যায় নরওয়ের, তবু এবারের আসর তাদের ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। বিশ্বকাপ না জিতেও দেশের মানুষের হৃদয় জয় করে ফিরেছে হালান্ড-ওডেগার্ডরা। নরওয়ের ফুটবলপ্রেমীদের কাছে এই দলটি বহুদিন ধরে সাহস, স্বপ্ন আর সম্ভাবনার প্রতীক হয়ে থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা