× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতালির পুনর্গঠনে মালদিনি-লিওনার্দো জুটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬ ১৯:০৭ পিএম

পাওলো মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর এবং সাবেক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান লিওনার্দোকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ছবি: সংগৃহীত

পাওলো মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর এবং সাবেক বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান লিওনার্দোকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ছবি: সংগৃহীত

ইতালির জাতীয় ফুটবল দলকে পুনর্গঠনের পথে শনিবার আরও একটি পদক্ষেপ নেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তারা পাওলো মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর এবং সাবেক ব্রাজিল আন্তর্জাতিক ও ১৯৯৪ বিশ্বকাপজয়ী লিওনার্দোকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়।

মিলান করতিনা অলিম্পিক আয়োজক কমিটির সাবেক প্রধান এবং সংকটাপন্ন ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি জিওভান্নি মালাগো জানান, ইতালি জাতীয় দলের নতুন কোচ নিয়োগের প্রক্রিয়ায় মালদিনি ও লিওনার্দোর নিয়োগই ছিল তাদের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নতুন নেতৃত্ব সম্পর্কে মালাগো বলেন, “তারা একই মুদ্রার দুই পিঠ। ইউরো চ্যাম্পিয়নশিপ পেরিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আমাদের যাত্রা সফল করতে চার বছরের একটি অঙ্গীকার নিয়ে তারা কাজ করবেন”।

ইন্টার মিলান ও এসি মিলানের সাবেক কোচ এবং পিএসজির সাবেক পরিচালক লিওনার্দো একসময় এসি মিলানে মালদিনির সতীর্থ ছিলেন।

মালদিনি ও লিওনার্দোর প্রধান কাজ হবে জেন্নারো গাত্তুসোর উত্তরসূরি খুঁজে বের করা। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর গাত্তুসো পদ ছাড়েন।

নতুন কোচের দৌড়ে এগিয়ে রয়েছেন ইতালির দুই সাবেক কোচ রবার্তো মানচিনি ও আন্তোনিও কন্তে। মানচিনি ২০২১ সালে ইতালিকে ইউরো শিরোপা জেতালেও পরের বছর দলকে বিশ্বকাপে তুলতে ব্যর্থ হন। পরে তিনি সৌদি আরবের জাতীয় দলের দায়িত্ব নেন, যা ছাড়ার পর সম্প্রতি কাতারের আল সাদের সঙ্গেও তার পথচলা শেষ হয়েছে। অন্যদিকে কন্তে ২০১৬ ইউরোতে ইতালির কোচ ছিলেন এবং সম্প্রতি নাপোলির দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা