× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোই পর্তুগিজ ফুটবলের প্রতীক: কোচ জেসুস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

পর্তুগাল জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ জর্জ জেসুস দায়িত্ব গ্রহণের পরই ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। ছবি: সংগৃহীত

পর্তুগাল জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ জর্জ জেসুস দায়িত্ব গ্রহণের পরই ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। ছবি: সংগৃহীত

পর্তুগাল জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ জর্জ জেসুস দায়িত্ব গ্রহণের পরই ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। ৭১ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ স্পষ্ট জানিয়েছেন, শারীরিকভাবে ফিট ও প্রতিযোগিতার উপযোগী থাকলে রোনালদো তার পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন।

চার বছরের চুক্তিতে দায়িত্ব নেওয়া জেসুসের মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত। যে আসরের যৌথ আয়োজক পর্তুগাল, স্পেন ও মরক্কো।

আরও পড়ুন
সালাহর নতুন শপথ

তবে জেসুসের মেয়াদের অন্যতম আলোচিত বিষয় হতে যাচ্ছে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। স্পেনের কাছে শেষ ষোলোয় বিদায় নিয়ে বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পর রবার্তো মার্তিনেজের বিদায় ঘটে, আর রোনালদো শেষ করেন নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ অভিযান। যদিও পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা এটিকেই নিজের শেষ বিশ্বকাপ বলে ঘোষণা দিয়েছেন, আন্তর্জাতিক ফুটবল থেকে আনুষ্ঠানিক অবসরের কথা এখনও জানাননি।

আল নাসরে গত মৌসুমে একসঙ্গে সাফল্য উদ্‌যাপন করা জেসুস বিশ্বাস করেন, রোনালদোর এখনও জাতীয় দলে অবদান রাখার সামর্থ্য রয়েছে। তিনি ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ‘পর্তুগিজ ফুটবলের প্রতীক’ বলে অভিহিত করে বলেন, ‘যত দিন তিনি খেলবেন এবং নির্বাচনের উপযোগী শারীরিক অবস্থায় থাকবেন, তত দিন আমি তাকে দলে রাখব। অবশ্যই জাতীয় দলের স্বার্থে আমি যে সীমা ও শর্তগুলো যথাযথ মনে করি, তার মধ্যেই।’

তিনি আরও বলেন, ‘এখনও তার সঙ্গে কথা হয়নি। রোনালদো কখনোই জাতীয় দলের জন্য কিংবা আমার জন্য, সমস্যা হবেন না। গত এক বছরে তার সঙ্গে কাজ করে আমি দারুণ আনন্দ পেয়েছি; তার সঙ্গে কাজ করা খুবই সহজ।’

ফ্লামেঙ্গো ও আল হিলালের সাবেক এই কোচ ঘরোয়া ও মহাদেশীয় পর্যায়ে উল্লেখযোগ্য সাফল্যের রেকর্ড নিয়ে এসেছেন। বেনফিকায় প্রথম মেয়াদে তিনি তিনটি লিগ শিরোপা জিতেছেন। ২০১৯ সালে ফ্লামেঙ্গোকে উপহার দেন ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা লিবার্তাদোরেসসহ পাঁচটি বড় ট্রফি। এ ছাড়া ২০২৩-২৪ মৌসুমে আল হিলালকে ঘরোয়া ট্রেবল জেতান তিনি। তার অধীনে পর্তুগালের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরে, উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে।

ফুটবল থেকে আরও পড়ুন...

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা