× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের লক্ষ্য ২০০

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

টস জিতে আগে ফিল্ডিং করেছে বাংলাদেশ। ছবি: জিম্ববুয়ে ক্রিকেট

টস জিতে আগে ফিল্ডিং করেছে বাংলাদেশ। ছবি: জিম্ববুয়ে ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশে। তৃতীয় ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২০০ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশে। তৃতীয় ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২০০ রান।

হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে শনিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

শেষ ওয়ানডের একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশে থাকা নাহিদ রানা ও রিশাদ হোসেনকে রাখা হয়নি এই ম্যাচে। তাদের জায়গা নিয়েছেন তানভীর ইসলাম ও সাইফউদ্দিন। 

এদিকে এই ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিচ্ছেন সিকান্দার রাজা। নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভা রয়েছেন বিশ্রামে।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

শুরুর দিকেই দারুণ বোলিংয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলে বাংলাদেশ। ষষ্ঠ ওভারে শরীফুল ইসলামের বলে বোল্ড হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বেন কারেন। পরের ওভারেই তাসকিন আহমেদের শিকার হন ব্রায়ান বেনেট। এরপর শরীফুল ফেরান ক্রেইগ আরভিনকে।

তিন উইকেট হারানোর পর ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলি মাধেভেরে ৫১ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে ২৭তম ওভারে তাসকিনের বলে আউট হন কাইয়া। এরপর সিকান্দার রাজা ১১ রান করে তানভীর ইসলামের বলে ক্যাচ দেন। শরীফুল ফিরিয়ে দেন মাধানদেকেও।

এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন ওয়েসলি মাধেভেরে। ৭৪ বলে ৭৫ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন তিনি। শেষদিকে রিচার্ড এনগারাভা ইভান্স ৪৩ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে জিম্বাবুয়ের সংগ্রহ ১৯৯ রানে নিয়ে যান।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শরীফুল ইসলাম। ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি। তাসকিন আহমেদও তুলে নেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা