× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দানি আলভেজের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩ ১১:৩১ এএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩ ১২:২৪ পিএম

ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজ।

ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজ।

গত বছর গ্রীষ্মে বার্সেলোনা ছেড়ে মেক্সিকোর ইউএনএএম পিউমার সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজ। 

এ বছর জুলাইতে তার চুক্তি নবায়ন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লেন ব্রাজিলের এই তারকা ডিফেন্ডার। 

মিরর জানিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ, বার্সেলোনার নাইট ক্লাবে এক নারীকে যৌন হেনস্থা করেছেন তিনি। ওই নারী অভিযোগ করেছেন বার্সেলোনার একটি নাইট ক্লাবে দানি আলভেজ তার শরীরের 'গোপন' জায়গায় হাত দিয়েছেন। 

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই ব্রাজিলিয়ান তারকা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

বার্সেলোনার কেন্দ্রে ‘সেটান’ নামে এক নাইট ক্লাবে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিরা যাতায়াত করেন। গত শনিবার (৩১ ডিসেম্বর) রাতে সেই ক্লাবে হাজির ছিলেন দানি আলভেজ। 

বন্ধুদের সঙ্গে তিনি ওই নাইট ক্লাবের পার্টিতে যোগ দিয়েছিলেন। ভোরের দিকে আলভেজ ওই অভিযোগকারী নারীকে নাকি যৌন হেনস্থা করেন। 

নৈশ ক্লাবে কম আলোর সুযোগ নিয়ে আলভেজ অভিযোগকারী নারীর অন্তর্বাসের ভেতরে হাত দেন। ঘটনা ঘটার পরপরই ওই নারী অ্য়ালার্ম বাজিয়ে নিরাপত্তা কর্মীদের সতর্ক করে দেন। সঙ্গে সঙ্গে ওই নারীকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।

খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযোগকারী নারীর সঙ্গে ঘটনাটি নিয়ে কথা বলেন। ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে চলে যান দানি আলভেজ।

বার্সেলোনা পুলিশের এক মুখপাত্র গত রবিবার (১ জানুয়ারি) বলেছেন, ‘আমরা শনিবার ভোরে বার্সিলোনার একটা নাইট ক্লাবে যৌন নির্যাতনের ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত দানি আলভেজকে চিহ্নিত করেছেন ওই নারী। পুলিশ অভিযোগকারীর সঙ্গে কথা বলেছে। তবে অভিযোগকারী এখনও থানায় আনুষ্ঠানিকভাবে কোনও লিখিত অভিযোগ করেননি। পুলিশের পক্ষ থেকে এখনও দানি আলভেজকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।’

এইরকম অভিযোগ ওঠার পর মেক্সিকোর সংবাদ মাধ্যমে আলভেজের ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। স্পেনের পত্রিকা এবিসি আলভেজের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের খবর বড় করে ছেপেছে। 

স্পেন ও মেক্সিকোর বিভিন্ন পত্রিকায় এরকম খবর ছাপা হওয়ার পর অনেকে মনে করছেন আলভেজের সঙ্গে তার ক্লাব নতুন করে আর চুক্তি করবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা