× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পিএসজিতে মেসির অভ্যর্থনা নিয়ে সংশয়

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩ ১০:৩৩ এএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩ ১০:৪৫ এএম

পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়েরের সঙ্গে লিওনেল মেসি।

পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়েরের সঙ্গে লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপ জয়ের পরে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) খেলার জন্য ফেরার পর লিওনেল মেসিকে কীভাবে অভ্যর্থনা জানানো হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

কারণ, মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই ম্যাচে ফ্রান্সের পরাজয় মেনেই নিতে পারেনি ফরাসিরা।

মার্কা জানিয়েছে, এরই মধ্যে প্যারিসে একটি পানশালায় মেসির জার্সিকে পাপোশ বানানোর খবর প্রকাশ পেয়েছে।

তবে তার কোচ ক্রিস্তোফ গালতিয়েরের মতে, এতে কোনো প্রকার সমস্যা হবে না। পিএসজি কোচ আত্মবিশ্বাসী যে ,সবকিছু বেশ ভালোভাবেই সম্পন্ন হবে।

ক্রিস্তোফ গালতিয়ের একটি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা তাকে স্বাগত জানাতে পেরে খুব খুশি হব। তিনি অবশ্যই ৩ জানুয়ারি দলে যোগ দেবেন। আমার কোনো সন্দেহ নেই যে, স্টেডিয়ামে মেসিকে আমাদের ভক্তরা ভালো অভ্যর্থনা দেবে।’

এদিকে নববর্ষের দিন লেন্সের বিপক্ষে পিএসজির ৩-১ গোলে পরাজয়ের কারণে কোচ বেশ হতাশ।

তিনি বলেছেন, ‘আমরা জয়ের যোগ্য ছিলাম। আমরা ঠেকানো যেত এমন দুটি গোল হজম করেছি। আমরা তাদের ফাঁদে পড়েছিলাম। আমরা হেরে বিরক্ত। এই মৌসুমে আমি প্রথমবারের মতো দলটিকে সম্পূর্ণ অগোছালো দেখেছি সেদিন। কেন তা আমি এখনও জানি না। আমরা খেলোয়াড়দের সঙ্গে এটা নিয়ে কথা বলব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা