× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

কিলিয়ান এমবাপে মরক্কোর বিপক্ষে একটি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে উঠে গেছেন। ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপে মরক্কোর বিপক্ষে একটি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে উঠে গেছেন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের টানা দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সে ‘অ্যাটলাস লায়ন্স’ খ্যাত মরক্কোকে বিদায় জানিয়েছে। ম্যাচটিতে অধিনায়ক কিলিয়ান এমবাপে একটি গোল করে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে উঠে গেছেন।

চলতি আসরে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে আটে, যা আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সমান। তবে তিনটি অ্যাসিস্ট থাকায় এমবাপে আপাতত এগিয়ে রয়েছেন; মেসির অ্যাসিস্ট একটি। একই সঙ্গে টানা দুই বিশ্বকাপে অন্তত আট গোল করার বিরল কীর্তিও গড়েছেন ফরাসি এই তারকা।গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি ও এমবাপের ঠিক পেছনেই রয়েছেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড, যার ঝুলিতে রয়েছে সাত গোল।

টুর্নামেন্ট শেষে সর্বাধিক গোলদাতাকে ফিফার গোল্ডেন বুট পুরস্কার দেওয়া হয়। ২০২২ কাতার বিশ্বকাপে আট গোল করে বর্তমানে এই পুরস্কারের অধিকারী ফ্রান্সের কিলিয়ান এমবাপে। টুর্নামেন্ট শেষে যদি দুই বা ততোধিক খেলোয়াড় সমান সংখ্যক গোল করেন, তবে যাঁর অ্যাসিস্ট বেশি থাকবে, তিনিই গোল্ডেন বুট জিতবেন। তাতেও সমতা ভাঙা না গেলে, কম সময়ে (অর্থাৎ কম মিনিট খেলে) গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়া খেলোয়াড়কে বিজয়ী ঘোষণা করা হবে।

কিলিয়ান এমবাপে (ফ্রান্স) ৮ গোল, ৩ অ্যাসিস্ট, লিওনেল মেসি (আর্জেন্টিনা) ৮ গোল, ১ অ্যাসিস্ট, আর্লিং হালান্ড (নরওয়ে) ৭ গোল, ০ অ্যাসিস্ট, হ্যারি কেইন (ইংল্যান্ড) ৬ গোল, ১ অ্যাসিস্ট, উসমান দেম্বেলে (ফ্রান্স) ৫ গোল, ২ অ্যাসিস্ট, মিকেল ওইয়ারসাবাল (স্পেন) ৪ গোল, ১ অ্যাসিস্ট

এদিকে বিশ্বকাপের ইতিহাসে মেসি ৩১ ম্যাচে ২১ গোল করে সর্বকালের সেরা গোলদাতাদের একজন। মরক্কোর বিপক্ষে গোলের পর এমবাপের বিশ্বকাপ গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০ ম্যাচে ২০টি; ফলে আর্জেন্টাইন মহাতারকার রেকর্ড থেকে তিনি এখন মাত্র এক গোল দূরে অবস্থান করছেন কম ম্যাচ খেলে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা