জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের। ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
হারারেতে বৃহস্পতিবার টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান কাপ্তান মেহেদী হাসান মিরাজ।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে সিরিজে সমতা আনতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে।
আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। অপরিবর্তিত রয়েছে জিম্বাবুয়ে একাদশ।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
জিম্বাবুয়ে একাদশ
রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামহুরি ও সিকান্দার রাজা।