× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মরক্কোর কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত ফ্রান্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৭ ঘণ্টা আগে

সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ের আগে ফ্রান্সের অনুশীলন। ছবি: সংগৃহীত

সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ের আগে ফ্রান্সের অনুশীলন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে প্রথম কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মরক্কোর মুখোমুখি হচ্ছে ফ্রান্স।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায়! সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ের আগে মরক্কোকে সম্পূর্ণ ভিন্ন ধরনের প্রতিপক্ষ হিসেবে দেখছেন ফ্রান্সের সহকারী কোচ গি স্টিফোঁ।

শেষ ষোলোতে কঠিন লড়াইয়ের পর প্যারাগুয়েকে হারায় ফ্রান্স। কিলিয়ান এমবাপের সফল স্পট কিকেই আসে ম্যাচের একমাত্র গোল। সেই ম্যাচে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হলেও সেটিকে ইতিবাচক অভিজ্ঞতা হিসেবে দেখছেন স্টিফোঁ। তার ভাষায়, টুর্নামেন্টের এই পর্যায়ে এমন কঠিন ম্যাচ দলকে আরও পরিণত করেছে। খেলোয়াড়রা চাপের মধ্যেও নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছেন, যা বড় ম্যাচের জন্য গুরুত্বপূর্ণ আত্মবিশ্বাস এনে দিয়েছে।

স্টিফোঁ বলেন, “আমরা সহজেই নিয়ন্ত্রণ হারাতে পারতাম, কিন্তু কেউ তা করেনি। এটি দলের মানসিক দৃঢ়তার প্রমাণ। শারীরিক ও মানসিকভাবে কঠিন সেই ম্যাচ আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।” তবে মরক্কোর বিপক্ষে আরও বড় পরীক্ষার অপেক্ষা করছে ফ্রান্সের জন্য। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আফ্রিকার দলটি এবারও দুর্দান্ত ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে ব্রাজিলকে রুখে দেওয়ার পর নকআউট পর্বে নেদারল্যান্ডস ও সহআয়োজক কানাডাকে বিদায় করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন হাকিমি-দিয়াসরা।

মরক্কোর শক্তি সম্পর্কে সতর্ক করে স্টিফোঁ বলেন, “সম্প্রতি যেসব দলের বিপক্ষে খেলেছি, তাদের চেয়ে মরক্কো সম্পূর্ণ আলাদা। তারা সুসংগঠিত, দৃঢ় এবং পাল্টা আক্রমণে ভয়ংকর কার্যকর। দুই প্রান্তেই ব্যক্তিগত নৈপুণ্যে ভরপুর খেলোয়াড় রয়েছে তাদের। নিঃসন্দেহে এটি একটি মানসম্পন্ন দল।” অন্যদিকে ম্যাচের আগে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে ফরাসি শিবির। চোট কাটিয়ে ফরোয়ার্ড মার্কাস থুরাম অনুশীলনে ফিরলেও মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনির খেলা এখনও অনিশ্চিত। অ্যাবডাক্টরের চোটে ভোগা এই মিডফিল্ডারকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়া প্যারাগুয়ে ম্যাচে হলুদ কার্ড পাওয়া মাইকেল ওলিসেকেও নিয়ে উদ্বেগ রয়েছে। তবে ফরাসি ফুটবল ফেডারেশন তার হলুদ কার্ডের বিষয়ে ফিফার কাছে আপিল করবে বলে জানিয়েছেন স্টিফোঁ।

বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে দুই দলই সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামবে। অভিজ্ঞতা ও তারকাসমৃদ্ধ ফ্রান্সের বিপক্ষে আত্মবিশ্বাসী মরক্কো কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় অপেক্ষা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা