× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের টানা ৯ ম্যাচে গোল মেসির

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ ঘণ্টা আগে

আপডেট : ১৩ ঘণ্টা আগে

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসে কিছু রেকর্ড সময়ের সঙ্গে ভেঙে যায়, আবার কিছু রেকর্ড নতুন এক ইতিহাসের জন্ম দেয়। লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন, তিনি শুধু একজন কিংবদন্তি ননÑ তিনি নিজেই একটি চলমান ইতিহাস।

বিশ্বকাপ ইতিহাসে টানা নবম ম্যাচে গোল করে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক তৈরি করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। একই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনও এখন তার দখলে।

গ্রুপ পর্বে লিওনেল মেসি প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে করেছিলেন জোড়া গোল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে এক গোল করেন তিনি। শেষ বত্রিশের লড়াইয়ে কেপ ভার্দের বিপক্ষে এক গোল। আর প্রি-কোয়ার্টার ফাইনালে মিসরের বিপক্ষে করেন এক গোল।

সব মিলিয়ে এবারের বিশ্বকাপে পাঁচ ম্যাচে আট গোল মেসির। মিসরের বিপক্ষে করা তার গোলেই আর্জেন্টিনা খেলায় সমতায় ফেরে। ২০২২ ও ২০২৬- দুই আসর মিলে মেসি টানা ৯ ম্যাচে গোল করলেন।

মিসরের বিপক্ষে গোলের মাঝ দিয়ে মেসি এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে সবাইকে পেছনে ফেলেছেন। আট গোল তার। সাত গোল নিয়ে মেসির পেছনে রয়েছেন আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপে।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের তালিকায় নিজের নামটি মেসি আরও সমৃদ্ধ করেছেন। ২১ গোল তার। দ্বিতীয় স্থানে কিলিয়ান এমবাপে, ১৯ গোল তার। 
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা