প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ২১:১১ পিএম
আপডেট : ২৩ ঘণ্টা আগে
শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চলছে আর্জেন্টিনার অনুশীলন। ছবি: ইনস্টাগ্রাম
বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিসরের বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো। কেপ ভার্দের বিপক্ষে পেশিতে টান পড়ায় আজকের ম্যাচে বেঞ্চ থেকেই শুরু করতে হচ্ছে ফাকুন্দো মেদিনাকে।
গত ম্যাচ থেকে আজকের আক্রমণভাগেও এসেছে পরিবর্তন। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে শুরুর একাদশে থাকা লাওতারো মার্তিনেজকে বেঞ্চে রেখে সুযোগ দেওয়া হয়েছে হুলিয়ান আলভারেজকে। অন্যদিকে বাঁ পায়ের গোড়ালির চোট থেকে সেরে উঠেই একাদশে ফিরেছেন আলভারেজ।
তৃতীয় পরিবর্তনটি মাঝমাঠে। মিডফিল্ডে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও ছন্দ ধরে রাথে আজ মিডফিল্ডের দায়িত্ব সামলাবেন লিয়ান্দ্রো পারেদেস। এই মিডফিল্ডারকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন থিয়াগো আলমাদা।
আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
মিসর একাদশ
সালাহ, রামি রাবিয়া, ইয়াসির ইব্রাহিম, করিম হাফেজ, মোহাম্মদ হানি, মোহানাদ লাসিন, হাইসেম হাসান, এমাম আশুর, ওফা শোবির, মারওয়ান আতেয়া, মোস্তফা জিকো