× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলের বিদায় অন্যদের জন্য শিক্ষা: স্কালোনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ১৮:৪৪ পিএম

বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়কে নিজেদের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়কে নিজেদের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়কে নিজেদের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

তার মতে, নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সুযোগ নষ্টই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। তাই বিশ্বকাপে একই ভুল না করার বিষয়ে সতর্ক তার দল।

মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ব্রাজিল শুরুতে একাধিক নিশ্চিত গোলের সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।

স্কালোনি বলেন, “ব্রাজিলের ম্যাচটা কমবেশি দেখেছি। নরওয়ে খুব ভালো দল। শুরুতে স্কোর যখন ০-০ ছিল, তখন এনদ্রিক যদি সেই গোলটা করতে পারত, তাহলে আজ আমরা হয়তো অন্য কিছু নিয়ে কথা বলতাম। ব্রাজিল শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল। আমাদের জন্যও এটি একটি সতর্কবার্তা, কারণ আমরাও এখন বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলতে যাচ্ছি।”

প্রতিপক্ষ হিসেবে কাউকে ছোট করে দেখেন না আর্জেন্টিনার কোচ। তবে ম্যাচের কৌশল নিয়ে তিনি সব সময় সতর্ক। ম্যাচের আগে দলের একাদশ বা কৌশল নিয়ে কথা বলতে বড্ড অনীহা স্কালোনির। তিনি বলেন, “আমি সাধারণত আগে একাদশ ঠিক করি। কিন্তু খেলোয়াড়দেরও জানিই না, আপনাদেরও বলব না। প্রেস অফিস থেকে শুনেছি, সাংবাদিকরা মোটামুটি একাদশ অনুমান করতে পেরেছেন। ধারণাটা প্রায় সঠিক।”

কেপ ভার্দের বিপক্ষে আগের ম্যাচে অতিরিক্ত সময়সহ টানা ১২০ মিনিট খেলেছেন ৩৯ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসি। তাকে নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন স্কালোনি। তিনি বলেন, “মেসি পুরোপুরি সুস্থ আছে। ৩৯ বছর বয়সেও আগের ম্যাচে ১২০ মিনিট খেলেও সে ক্লান্তির কোনো অভিযোগ করেননি।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা