× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬ ০৮:৪৬ এএম

আপডেট : ০৭ জুলাই ২০২৬ ১৪:১৩ পিএম

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ছবি: ইউএসএ টুডে

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। ছবি: ইউএসএ টুডে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোতে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন।

ডালাসে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকলেও যোগ করা সময়ের প্রথম মিনিটে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর একমাত্র গোলে জয় নিশ্চিত করে লা রোহা।

শুরু থেকেই দুই দলই সতর্ক ফুটবল খেললেও বলের দখল ও আক্রমণ তৈরিতে এগিয়ে ছিল স্পেন। মিকেল ওইয়ারসাবাল, লামিনে ইয়ামাল ও দানি ওলমো একাধিক সুযোগ তৈরি করলেও পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা দুর্দান্ত সেভে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগালের আক্রমণগুলো স্পেনের রক্ষণভাগ দক্ষতার সঙ্গে সামাল দেয়।

ম্যাচের ৯১ মিনিটে ফেরান তোরেসের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জালের দেখা পান মিকেল মেরিনো। সেই গোলই শেষ পর্যন্ত দুই দলের ব্যবধান গড়ে দেয় এবং স্পেনকে শেষ আটের টিকিট এনে দেয়।

এই হারের মধ্য দিয়ে পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ হলো। একই সঙ্গে বিশ্বকাপের শেষ ম্যাচটি খেললেন ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো।

এই জয়ে স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে এবং সেখানে তাদের প্রতিপক্ষ হবে বেলজিয়াম।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা