× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালোগানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন ট্রাম্প

বিবিসি বাংলা

প্রকাশ : ০৬ জুলাই ২০২৬ ২২:৩২ পিএম

আপডেট : ০৬ জুলাই ২০২৬ ২২:৩৪ পিএম

যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের বিশ্বকাপে এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে ফিফাকে অনুরোধ জানিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে  ‘সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি আরেও বলেন, এই নিষেধাজ্ঞা কার্যকর করা হলে এটি টুর্নামেন্টের ওপর একটি ‘বড় দাগ’ রেখে যেত।

চলতি টুর্নামেন্টে নিজের দেশের সর্বোচ্চ গোলদাতা বালোগান, মঙ্গলবার সিয়াটলে অনুষ্ঠিত হতে যাওয়া বেলজিয়ামের বিরুদ্ধে তার দলের শেষ ১৬’র ম্যাচে নিষিদ্ধ থাকার কথা ছিল।

কিন্তু সোমবার রাতে ফিফা এই স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা ১২ মাস অর্থাৎ এক বছরের জন্য স্থগিত করেছে।

এর ফলে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের দলে ফেরার পথ সুগম হলো।

সোমবার হোয়াইট হাউজে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ফিফাকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে বলেছিলেন কারণ তিনি ‘এটি কোনো ফাউল ছিল বলে মনে করেননি।’

৮০ বছর বয়সী এই প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করেছি, এটা ছিল দুইজন দুর্দান্ত অ্যাথলেটের একে অপরের সাথে ধাক্কা এবং জড়িয়ে পড়া।”

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, “আমি মনে করি, এটি(নিষেধাজ্ঞা) একটি বড় দাগ রেখে যেত। আমি তাদের বলতে পারি না কী করতে হবে।

“আমি বিশ্বাস করি না যে, তারা এই সিদ্ধান্ত নিয়েছে, আমার বিশ্বাস কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে এবং এটি সঠিক সিদ্ধান্ত ছিল।”

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা