× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জার্মানির নতুন কোচ হচ্ছেন ইয়ুর্গেন ক্লপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

ইয়ুর্গেন ক্লপ। ছবি: আল জাজিরা

ইয়ুর্গেন ক্লপ। ছবি: আল জাজিরা

জুলিয়ান নাগেলসমানের পদত্যাগের পর জার্মান জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়েছেন ইয়ুর্গেন ক্লপ।

বিশ্বকাপ শুরুর আগে নতুন আশাবাদ নিয়ে মাঠে নেমেছিল জার্মানি। তবে সেই স্বপ্ন ভেঙে যায় শেষ ৩২-এর লড়াইয়ে। প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

এই হতাশাজনক বিদায়ের মাত্র কয়েক দিনের মধ্যেই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান নাগেলসমান। টানা আরেকটি ব্যর্থ বিশ্বকাপ অভিযানের দায় নিজের কাঁধে নিয়ে তিনি পদত্যাগ করেন, ফলে বিশ্বকাপ জয়ের জন্য জার্মানির অপেক্ষা আরও দীর্ঘ হয়।

এরপরই জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) দল পুনর্গঠনের নেতৃত্ব দেওয়ার জন্য ইয়ুর্গেন ক্লপকে প্রথম পছন্দ হিসেবে চিহ্নিত করে।

ফুটবল ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ক্লপ ইতোমধ্যেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন এবং তিনিই হতে যাচ্ছেন জার্মানির পরবর্তী প্রধান কোচ।

যদিও চুক্তির চূড়ান্ত শর্ত এবং রেড বুল থেকে তার বিদায়সংক্রান্ত আনুষ্ঠানিকতা এখনও সম্পন্ন হয়নি, তবুও দুই পক্ষের মধ্যে মৌলিক সমঝোতা হয়ে গেছে। ক্লপ নিজেও নিশ্চিত করেছেন যে, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে তার আলোচনা চলছে।

৫৯ বছর বয়সী এই কোচ জানান, নাগেলসমানের পদত্যাগের পরই তার সঙ্গে যোগাযোগ করা হয়। ক্লাব ফুটবল থেকে দুই বছর দূরে থাকার পর আবারও কোচিংয়ে ফিরতে তিনি পুরোপুরি প্রস্তুত বলে জানান।

ক্লপ বলেন, “এরপর থেকে আমি পুরোপুরি নতুন উদ্যমে ফিরে এসেছি। আমি প্রস্তুত”।

২০২৩-২৪ মৌসুম শেষে লিভারপুল ছেড়ে যান ক্লপ। অ্যানফিল্ডে নয় বছরের সফল সময়ে তিনি ক্লাবটিকে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাসহ একাধিক বড় সাফল্য এনে দেন। পরিণত করেন ইউরোপের অন্যতম সেরা দলে।

পরবর্তীতে তিনি রেড বুলের হেড অব গ্লোবাল সকার হিসেবে দায়িত্ব নেন। ওই পদে থেকে প্রতিষ্ঠানটির মালিকানাধীন একাধিক ফুটবল ক্লাবের কার্যক্রম তদারকি করছিলেন।

ক্লপ অবশ্য জানিয়েছেন, রেড বুলের সঙ্গে বিদ্যমান চুক্তিগত বাধ্যবাধকতার কারণে সবকিছু চূড়ান্ত হওয়ার আগে আরও কিছু আলোচনা বাকি রয়েছে। তিনি এটাও স্পষ্ট করে দেন যে, জার্মান ফুটবলের বর্তমান সংকটের জন্য কেবল একজন কোচকে দায়ী করা ঠিক হবে না।

সাবেক বরুসিয়া ডর্টমুন্ড কোচ নাগেলসমানকে ‘অসাধারণ একজন কোচ’ বলে প্রশংসা করেন এবং বলেন, “সমস্যার সমাধানে জার্মান ফুটবলে মৌলিক কাঠামোগত পরিবর্তন আনা জরুরি”।

ক্লপ বলেন, “জার্মান ফুটবল এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আমাদের মৌলিকভাবে অনেক কিছু পরিবর্তন করতে হবে”।

২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ জয়ের পর থেকে নকআউট পর্বে আর কোনো ম্যাচ জিততে পারেনি জার্মানি।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপের হতাশাজনক পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবারও আগেভাগেই বিদায় নিতে হওয়ায় জাতীয় দলের সার্বিক কাঠামোতে বড় ধরনের সংস্কারের দাবি আরও জোরালো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা