একমাত্র গোলের পর উল্লাসে মেতে ওঠে কলম্বিয়া। ছবি: স্কাই স্পোর্টস
ঘানা ও কলম্বিয়ার লড়াই দিয়ে শেষ হলো ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর রাউন্ড অব ৩২। ঘানাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শেষ দল হিসেবে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছে কলম্বিয়ারা।
শনিবার ম্যাচের শুরুতেই ধাক্কা খায় কলম্বিয়া। ৫ মিনিটের মধ্যেই মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন জন কর্দোবা। লুইস সুয়ারেজ নামেন তার বদলি হিসেবে। পরিবর্তনের পরে কলম্বিয়া গোলের মুখ দেখতে পায়।
১৪ মিনিটে ডান দিক দিয়ে দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে উঠে গিয়ে বক্সে ক্রস করেন সুয়ারেজ। সেখানে থাকা আরিয়াস বল জালে পাঠিয়ে এগিয়ে দেন কলম্বিয়াকে। গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় কলম্বিয়া।
বিশ্বকাপে নিজেদের এই ঐতিহাসিক জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিশর কোচ।
প্রথমার্ধে লুইস দিয়াস ও ইয়োহান মোহিকার সুযোগ ছিল ব্যবধান বাড়ানোর, তবে ঘানার গোলরক্ষকের সেভে স্কোরলাইন ১-০ থাকে।
দ্বিতীয়ার্ধে ঘানা কিছুটা শারীরিক লড়াই বাড়ালেও সুযোগ তৈরি করতে পারেনি। কলম্বিয়া বরং আরও কয়েকবার দ্বিতীয় গোলের কাছাকাছি যায়। লুইস দিয়াসের এক গোল অফসাইডে বাতিল হয়, শেষ দিকে রিচার্ড রিওসের দূরপাল্লার শটও আটকিয়ে দেন ঘানার গোলরক্ষক।
কলম্বিয়া পুরো ম্যাচে ৬০ শতাংশের বেশি বল দখলে রেখেছে এবং ১৬টি শট নিয়েছে, যেখানে ঘানার নিয়েছে মাত্র ৩টি। শৃঙ্খলিত রক্ষণ, মাঝমাঠের নিয়ন্ত্রণ ও আরিয়াসের সময়মতো গোলেই জয় নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দলটি।
শেষ ষোলোয় কলম্বিয়ার সামনে এখন সুইজারল্যান্ড। অন্যদিকে ঘানার বিশ্বকাপ যাত্রা শেষ হল এখানেই।