× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার নকআউট পর্ব পার মিশরের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১ ঘণ্টা আগে

পেনাল্টি শুট-আউটে গোল করে মিশরকে জয় এনে দেন হোসাম আবদেলমাগিদ এবং প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করল মিশর। ছবি: রয়টার্স

পেনাল্টি শুট-আউটে গোল করে মিশরকে জয় এনে দেন হোসাম আবদেলমাগিদ এবং প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করল মিশর। ছবি: রয়টার্স

৯২ বছর পর নক আউট পর্বে উঠেই ইতিহাস গড়ল উত্তর আফ্রিকার দেশ মিশর। প্রথমবারের মতো নকআউটে গোল করেছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি।

টাইব্রেকারে ৪-২ গোলে রাউন্ড অব ৩২ এর ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে রাউন্ড অব ১৬তে পৌঁছে গেছে মিশর।

ম্যাচ শুরুর প্রথম ১৩ মিনিটে ইমাম আশুর গোলে এগিয়ে যায় মিশর। এদিকে এইডেন ও’নিলের বাঁ দিক থেকে নেওয়া ফ্রি-কিক ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই হেড করে বসেন মোহাম্মদ হানি।

চলতি বিশ্বকাপে এটি ছিল তার দ্বিতীয় আত্মঘাতী গোল। আত্মঘাতী গোলে সমতায় ফিরে অস্ট্রেলিয়া। এতে খেলা গড়ায় পেনাল্টিতে। 

পেনাল্টিতে ২-৪ গোলের ব্যবধানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে শেষ ১৬তে নিজেদের জায়গা নিশ্চিত করে নিয়েছে মিশর।

পরের ম্যাচে দলটি মুখোমুখী হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে। সেই ম্যাচে মেসির দলকে পরাজিত করতে পারলে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পাবে মোহাম্মদ সালাহর দল। 

এর আগে ১৯৩৪, ১৯৯০ ও ২০১৮ সালে তিনবার বিশ্বকাপ খেললেও কখনো জয়ের দেখা পায়নি মিশর।

১৯৩৪ সালে প্রথম ম্যাচে হারের পর বিদায় নেয় মিশর। এর দীর্ঘ ৫৬ বছর পর ১৯৯০ সালের বিশ্বকাপে দুইটি ড্র ও এক হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে মিশর।

আবারও ৬ আসর পর ২০১৮ সালে বিশ্বকাপে সুযোগ পায় মিশর। সেই আসরে গ্রুপ পর্বের ৩ ম্যাচে হারের ভরাডুবি নিয়ে বিদায় নেয় দলটি।

অবশেষে ৮ বছর পর ২০২৬ সালে বিশ্বকাপ খেলার সুযোগ পায় মিশর। এবার হারতে নয় নিজেদের সবটুকু দিয়ে তাদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে মাঠে নামে মোহাম্মদ সালাহ’র দল।

২০২৬ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে এবং বেলজিয়াম ও ইরানের সাথে ড্র করে রাউন্ড অব ৩২ নিশ্চিত করে দলটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা