× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হৃদয়কে অধিনায়ক করে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

নিয়মিত অধিনায়ক লিটন দাস না থাকায় দলের দায়িত্ব সামলাবেন তাওহীদ হৃদয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিয়মিত অধিনায়ক লিটন দাস না থাকায় দলের দায়িত্ব সামলাবেন তাওহীদ হৃদয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ।

তাওহীদ হৃদয়কে অধিনায়ক করে বুধবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিয়মিত অধিনায়ক লিটন দাস না থাকায় হৃদয়ের নেতৃত্বে দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দল থেকে বাদ পড়েছেন শামীম পাটওয়ারী। এছাড়া লিটনের পাশাপাশি বিশ্রামে রয়েছেন তাসকিন আহমেদও।

আগামী ১৫ জুলাই থেকে কুইনস স্পোর্টস ক্লাবে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে বাংলাদেশের স্বল্প ওভারের সিরিজ। একই মাঠে ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সবগুলো ম্যাচ মাঠে গড়াবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।

বাংলাদেশ স্কোয়াড: তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামীম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা