× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমে উঠেছে মেসি-এমবাপ্পে দ্বৈরথ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ৫০ মিনিট আগে

গোল্ডেন বুটের মালিক মেসি নাকি এমবাপ্পে হবেন- সেটি জানতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে টুর্নামেন্টের শেষ পর্যন্ত। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

গোল্ডেন বুটের মালিক মেসি নাকি এমবাপ্পে হবেন- সেটি জানতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে টুর্নামেন্টের শেষ পর্যন্ত। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াই ক্রমেই রোমাঞ্চকর হয়ে উঠছে। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে- দুজনেরই ঝুলিতে এখন ৬টি করে গোল। ফলে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সমান অবস্থানে রয়েছেন এই দুই মহাতারকা।

সুইডেনের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করে মেসির পাশে উঠে আসেন এমবাপে। নকআউট পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন।

অন্যদিকে, আর্জেন্টিনার হয়ে ধারাবাহিকভাবে গোল করে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি গোলদাতার তালিকার শীর্ষেও অবস্থান ধরে রেখেছেন মেসি।

তবে মেসির চেয়ে একটু এগিয়ে রয়েছেন এমবাপ্পে। ফিফার নিয়মে একাধিক খেলোয়াড় সমান গোল করলে প্রথমে বিবেচনায় আসে অ্যাসিস্ট। সেখানে এগিয়ে এমবাপ্পে।

ফরাসি অধিনায়কের দুটি অ্যাসিস্ট আছে, মেসির নেই। তবে নকআউট পর্বে তার সামনে গোলসংখ্যা বাড়ানোর আরও সুযোগ রয়েছে।

বিশ্বকাপ যত শেষের দিকে এগোচ্ছে, ততই জমে উঠছে ব্যক্তিগত এই লড়াই। দুই দলেরই সামনে আরও গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ফলে গোল্ডেন বুটের মালিক মেসি নাকি এমবাপ্পে হবেন- সেটি জানতে ফুটবলপ্রেমীদের অপেক্ষা করতে হবে টুর্নামেন্টের শেষ পর্যন্ত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা