× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলকে শুভকামনা জানালেন রুমিন ফারহানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ৩২ মিনিট আগে

ব্রাজিলকে শুভকামনা জানিয়েছেন রুমিন ফারহানা। ছবি: তার ফেসবুক থেকে

ব্রাজিলকে শুভকামনা জানিয়েছেন রুমিন ফারহানা। ছবি: তার ফেসবুক থেকে

এবার বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় গা ভাসালেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

এক ফেসবুক পোস্টে সোমবার ম্যাচের মাত্র কয়েক ঘন্টা আগে তিনি প্রিয় দল ব্রাজিলকে শুভকামনা জানিয়েছেন।

এদিন বাংলাদেশ সময় রাত ১১টায় বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে এশিয়ার দেশ জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

হিউস্টনে রাউন্ড অব ৩২-এর ম্যাচটি শুরু হবে।

রুমিন ফারহানার ফেসবুক পোস্টে যোগ করা ছবিতে দেখা যাচ্ছে, এক ব্যক্তির সঙ্গে ব্রাজিলের জার্সি ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছেন এই সংসদ সদস্য।

ক্যাপশনের তিনি লিখেছেন, “All the best team Brazil”

রুমিন ফারহানা বাংলাদেশের একজন সুপরিচিত আইনজীবী ও প্রখ্যাত রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

জাতীয় সংসদে এবং বিভিন্ন গণমাধ্যমে সরকারের নীতি ও সমসাময়িক জাতীয় ইস্যুতে তার তীক্ষ্ণ ও যুক্তিপূর্ণ বক্তব্যের জন্য বিশেষভাবে আলোচিত এই সংসদ সদস্য।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা