প্রবা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ১৪:৩৯ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩ ১৪:৪৭ পিএম
রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার লুকা মদ্রিচ।
আরববিশ্বের রিয়াল মাদ্রিদ হতে চায় সৌদি আরবের ক্লাব আল নাসর। তাই, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেড়ানোর পর ক্লাবটির মনোযোগ এখন মাদ্রিদের বাকি বড় নামগুলোর দিকে।
মার্কা জানিয়েছে, ক্লাবটির প্রেসিডেন্ট এবং পরিচালকরা খেলোয়াড়দের তালিকা তারকাসমৃদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।
সেক্ষেত্রে তাদের পছন্দের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার সার্জিও রামোস ও লুকা মদ্রিচ। তারা ২০২৩ সালের গ্রীষ্মে রামোস এবং ২০২৪ সালে মদ্রিচকে পেতে চায়।
এক্ষেত্রে, সার্জিও রামোসের আল নাসরে যোগদানের গুঞ্জন শোনা গেলেও অন্য কোনো ক্লাবে পাড়ি জমাতে নারাজ মদ্রিচ।
কারণ, মদ্রিচ অন্তত আরও এক মৌসুম মাদ্রিদের হয়ে খেলা চালিয়ে যেতে চান।
৩৭ বছর বয়সি এই স্ট্রাইকারের সিদ্ধান্তে খুশি তার ক্লাব রিয়াল মাদ্রিদ। তাদের মতে, মদ্রিচ উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছেন।