প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২ ঘণ্টা আগে
গোল করার পর উদযাপন করছেন কানাডার স্টিফেন ইউস্টাকিও (মাঝখানে)। ছবি: ইপিএ
২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে নাটকীয় এক জয়ে ইতিহাস গড়েছে কানাডা। রাউন্ড অব ৩২-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে তারা।
পুরো ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পাচ্ছিল না কানাডা। দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগও ছিল দৃঢ়।
ইনজুরি কাটিয়ে অধিনায়ক আলফোনসো ডেভিস ৭৫ মিনিটে মাঠে নামেন এবং দলের আক্রমণে নতুন গতি যোগ করেন।
নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর যোগ করা সময়ে (৯২ মিনিটে) স্টিফেন ইউস্তাকিও দুর্দান্ত ভলিতে জয়সূচক গোলটি করেন।
সেই এক গোলেই স্বপ্নভঙ্গ হয় দক্ষিণ আফ্রিকার। সাহসী লড়াই করেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের।
শেষ ষোলোয় কানাডার প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার ম্যাচের বিজয়ী দল।