× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির ‘ক্যারিয়ার শেষ’, তাসনিম জারার স্ট্যাটাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ৩১ মিনিট আগে

পেছনে টিভির পর্দায় মেসি, সামনে থামস আপ পোজে তাসনিম জারা। ছবি: ফেসবুক থেকে

পেছনে টিভির পর্দায় মেসি, সামনে থামস আপ পোজে তাসনিম জারা। ছবি: ফেসবুক থেকে

ফুটবল মাঠে লিওনেল মেসির পায়ের জাদু নিয়ে চুলচেরা বিশ্লেষণ কম হয়নি। কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন এক ‘গাণিতিক সূত্র’ দিয়ে মেসির ক্যারিয়ারের ভবিষ্যৎ নির্ধারণ করে দিলেন জনপ্রিয় চিকিৎসক ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডা. তাসনিম জারা!

তার দাবি, গণিতের নিয়ম অনুযায়ী মেসি ইতিমধ্যেই তার ক্যারিয়ারের শেষ গোলটি করে ফেলেছেন এবং পরের ম্যাচগুলোতে তার গোলসংখ্যা দাঁড়াবে শূন্য কিংবা মাইনাসে।

শুনতে অবিশ্বাস্য ও খটকা লাগলেও, রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই মজার ‘গভীর বিশ্লেষণ’ হাজির করেছেন তিনি।

তাসনিম জারা লিখেছেন, “আপনারা কি একটা গভীর বিষয় খেয়াল করেছেন? লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ গোলটা কিন্তু দিয়ে ফেলেছে”।

“বিশ্বাস হচ্ছে না? একটু অঙ্কের হিসাব মেলান- প্রথম ম্যাচে গোল: ৩টা, পরের ম্যাচে গোল: ২টা, সর্বশেষ ম্যাচে গোল: ১ট “।

জার আরও লিখেছেন, “তাহলে সমান্তরাল ধারার সূত্র অনুযায়ী পরের ম্যাচে গোল কয়টা হবে? ঠিক ধরেছেন, ০! আর তার পরের ম্যাচে? ১! মানে অঙ্কের নিয়ম অনুযায়ী মেসি এরপর আত্মঘাতী গোল করতে বাধ্য”।

সাধারণত চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা নিয়ে সিরিয়াস ভিডিও বা পোস্ট করা ডা. তাসনিম জারার এই ‘সার্কাজম’ বা ব্যঙ্গাত্মক রূপ বেশ উপভোগ করছেন নেটিজেনরা। ফুটবলের পরিসংখ্যানকে গণিতের সমান্তরাল ধারার ফ্রেমে ফেলে মেসির মতো মহাতারকার ভবিষ্যৎ যেভাবে তিনি রসাত্মক উপায়ে ফুটিয়ে তুলেছেন, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ হাসির খোরাক জোগাচ্ছে।

পোস্টের শেষাংশে ফিফা ও রেফারিদের টেনে আরও এক চিমটি রসিকতা যোগ করে তিনি লিখেছেন, এরপরও যদি পরের ম্যাচে মেসি গোল করে, তাহলে পুরো বিশ্ব নিশ্চিত হবে যে রেফারি এবং ফিফা মিলে গোপনে প্রশ্নফাঁস করেছে!

পোস্টের শেষাংশে ‘#গভীরবিশ্লেষণ’ এবং ‘#সার্কাজম’ জুড়ে দেওয়া এই পোস্টটিতে ইতোমধ্যেই হাজারো রিয়্যাক্ট ও কমেন্ট পড়েছে। ফুটবল ভক্তরা মন্তব্য করছেন, মাঠের মেসিকে আটকানো গেলেও, তাসনিম জারার এই ‘কঠিন গণিত’ থেকে মেসির পার পাওয়ার কোনো উপায় নেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা