× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

জিম্বাবুয়ের অধিনায়ক রিচার্ড নাগারভা টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছবি: বিসিবি ফেসবুক পেজ

জিম্বাবুয়ের অধিনায়ক রিচার্ড নাগারভা টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছবি: বিসিবি ফেসবুক পেজ

জিম্বাবুয়ের বিপক্ষে নাজমুল হাসান শান্তর নেতৃত্বে একমাত্র টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। 

হারারে স্পোর্টস ক্লাবে রবিবার শুরু হওয়া একমাত্র টেস্টের টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক রিচার্ড নাগারভা।

বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হয়েছে খেলা। ওপেনিংয়ে নেমেছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। একাদশে জায়গা হারিয়েছেন পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম।

এছাড়া এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু করলেন তাওহিদ হৃদয় ও অমিত হাসান। বাংলাদেশের ১১০ ও ১১১তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে তাদের। লিটন কুমার দাস না থাকায় উেইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন অমিত।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসান (উইকেটকিপার), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি।

জিম্বাবুয়ে একাদশ 

বেন কারান, ইনোসেন্ট কাইয়া, ব্রেন্ডন টেলর (উইকেটকিপার), ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, তাফাডজাওয়া সিগা, ওয়েসলি মাধভের, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা