× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিষ্প্রভ রোনালদো, কলম্বিয়ার সঙ্গে ড্র করেই নকআউটে পর্তুগাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

বিশ্বকাপের ‘কে’ গ্রুপের শেষ ম্যাচে ০-০ ব্যবধানে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে রবার্তো মার্তিনেজের দল। ছবি: ইএসপিএন

বিশ্বকাপের ‘কে’ গ্রুপের শেষ ম্যাচে ০-০ ব্যবধানে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে রবার্তো মার্তিনেজের দল। ছবি: ইএসপিএন

তারকায় ঠাসা দল, কিন্তু মাঠের পারফরম্যান্সে ছিল না সেই ঝলক। ক্রিস্টিয়ানো রোনালদো, ব্রুনো ফার্নান্দেজ, পেদ্রো নেতোদের হতাশাজনক পারফরম্যান্সে শেষ পর্যন্ত কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পর্তুগালকে।

বিশ্বকাপের ‘কে’ গ্রুপের শেষ ম্যাচে ০-০ ব্যবধানে ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে রবার্তো মার্তিনেজের দল।

মায়ামির প্রচণ্ড গরমের মধ্যে রবিবার সকালের ম্যাচটি ছিল গ্রুপ পর্বের সবচেয়ে ব্যয়বহুল লড়াইগুলোর একটি। দ্বিতীয় পর্যায়ের টিকিটের দাম প্রায় ২ হাজার ৬০০ ডলার পর্যন্ত উঠেছিল। তবে মাঠের খেলায় দর্শকরা প্রত্যাশিত উন্মাদনা দেখতে পাননি।

প্রথমার্ধে বল দখলে ৫৫-৪৫ শতাংশ এগিয়ে ছিল কলম্বিয়া। তবু পর্তুগালের সবচেয়ে ভালো সুযোগটি আসে ৩৯তম মিনিটে। কাছ থেকে নেওয়া ব্রুনো ফার্নান্দেজের শট দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন কলম্বিয়ার গোলরক্ষক কামিলো ভার্গাস।

দ্বিতীয়ার্ধের শুরুতে কলম্বিয়ার একটি ভুলে কয়েকবার সুযোগ তৈরি হয়েছিল পর্তুগালের সামনে। জোয়াও ফেলিক্স ও ক্রিস্টিয়ানো রোনালদো এগিয়ে গেলেও রোনালদো অফসাইডে ধরা পড়ায় সম্ভাবনাময় সেই আক্রমণ নষ্ট হয়ে যায়।

এরপর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কলম্বিয়া। দ্বিতীয়ার্ধে তারা ১১টি শট নেয়, যার তিনটি ছিল গোলবারে। জেমস রদ্রিগেজের একটি লং শট প্রায় গোল হয়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা পর্তুগালের এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে।

যোগ করা সময়ে কলম্বিয়া ভেবেছিল জয়সূচক গোল পেয়ে গেছে। দাভিনসন সানচেজের হেড জালে জড়াতেই উৎসবে মেতে ওঠেন সমর্থকেরা। কিন্তু সহকারী রেফারি অফসাইডের পতাকা তোলেন। পরে ভিএআরের পর্যালোচনাতেও অল্প ব্যবধানে অফসাইড ধরা পড়ে, ফলে গোলটি বাতিল হয়।

পুরো ম্যাচে পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা ছিলেন দলের অন্যতম সেরা খেলোয়াড়। ছয়টি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে হার থেকে বাঁচান তিনি।

ড্রয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কলম্বিয়া, আর পর্তুগাল দ্বিতীয় স্থান নিয়ে নকআউট পর্বে উঠেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা