নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বেলিংহামের অবদান ছিল এক গোল ও এক অ্যাসিস্টে। ছবি: স্পোর্টস ইলাস্ট্রেটর
জুড বেলিংহামের দুর্দান্ত পারফরম্যান্সে পানামাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ‘এল’ এর শীর্ষস্থান নিশ্চিত করেছে ইংল্যান্ড।
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বেলিংহামের অবদান ছিল এক গোল ও এক অ্যাসিস্টে।
ঘানার বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর একাদশে পাঁচটি পরিবর্তন আনেন টুখেল। দলে নতুন যোগ দেওয়া মার্কাস রাশফোর্ড শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক। ম্যাচের শুরুতে তার লং শট দারুণভাবে ঠেকিয়ে দেন পানামার গোলরক্ষক অরল্যান্ডো মস্কেরা।
তবে এরপর আক্রমণে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। উল্টো প্রথমার্ধে হোসে লুইস রদ্রিগেজের বিপজ্জনক প্রচেষ্টা ঠেকাতে গুরুত্বপূর্ণ সেভ করতে হয় গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে। বিরতির আগে রাশফোর্ডের একটি হেড বার ঘেঁষে বাইরে চলে যায়। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় আরেকটি ফ্রি-কিক।
দ্বিতীয়ার্ধের শুরুতেও সুযোগ তৈরি করেন রাশফোর্ড। এরপর হ্যারি কেইনের শটও রুখে দেন মস্কেরা। অবশেষে ৬২ মিনিটে জট খোলে ইংল্যান্ডের। বুকায়ো সাকার কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন জুড বেলিংহাম।
মাত্র পাঁচ মিনিট দ্বিতীয় গোলের দেখা পায় ইংল্যান্ড। বেলিংহামের নিখুঁত ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হ্যারি কেইন। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েন কেইন।
এই জয়ের মধ্য দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড। আগামী বুধবার আটলান্টায় নকআউট পর্বের ম্যাচে মাঠে নামবে থ্রি লায়ন্স, যেখানে তাদের লক্ষ্য ৬০ বছরের বিশ্বকাপ শিরোপা খরা কাটানো।