উরুগুয়ের বিপক্ষে জয়সূচক গোলটি করার পর স্পেনের মিডফিল্ডার অ্যালেক্স বােনার বুনো উল্লাস। ছবি: আলজাজিরা
উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার এক মারাত্মক ভুলে ১-০ গোলের জয় নিয়ে গ্রুপ এইচের শীর্ষস্থান নিশ্চিত করেছে স্পেন।
ম্যাচের ৪২ মিনিটে অ্যালেক্স বােনার একটি দুর্বল শট মুসলেরার হাত ফসকে জালে জড়ালে জয় নিশ্চিত হয় স্পেনের।
এই জয়ের ফলে নকআউট পর্বে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হওয়া এড়ালো তারা; শেষ ৩২-এ স্পেনের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া বা আলজেরিয়া।
অন্যদিকে, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের জন্য এবারের বিশ্বকাপ ছিল চরম হতাশার। গ্রুপ পর্বের তিন ম্যাচে জয়হীন থেকে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিল।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি কোচ মার্সেলো বিয়েলসার কৌশলের সঙ্গে তারকা মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দেদের মতবিরোধের খবরও সামনে এসেছে।
ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখেন উরুগুয়ের আগুস্তিন ক্যানোবিও এবং গুরুতর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের মানুয়েল উগার্তে।
একই গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবের সঙ্গে ড্র করে চমক দেখিয়েছে নবাগত কেপ ভার্দে।
গ্রুপে দ্বিতীয় হয়ে তারা পরবর্তী রাউন্ডে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে।
স্পেন সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকলেও, ফ্রান্স বা আর্জেন্টিনার তুলনায় তাদের আক্রমণভাগের ধার নিয়ে এখনো কিছুটা সংশয় রয়ে গেছে।