× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ

ইতিহাস গড়ল মিশর: ইরানকে রুখে দিয়ে প্রথমবারের মতো নকআউটে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

সিয়াটলে শুক্রবার ফুটবল বিশ্বকাপের গ্রুপ জি—এর ম্যাচে ইরানের বিপক্ষে গোল ঠেকাতে লাফিয়ে উঠছেন মিশরের গোলরক্ষক মোস্তফা শৌবির। ছবি: এপি

সিয়াটলে শুক্রবার ফুটবল বিশ্বকাপের গ্রুপ জি—এর ম্যাচে ইরানের বিপক্ষে গোল ঠেকাতে লাফিয়ে উঠছেন মিশরের গোলরক্ষক মোস্তফা শৌবির। ছবি: এপি

ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ইতিহাস গড়ল মিশর। 

এই ড্রয়ের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব টপকে নকআউট পর্বে জায়গা করে নিল ‘ফারাও’রা। 

অন্যদিকে, ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় ইরানের ভাগ্য এখন অনিশ্চয়তার মুখে।

সিয়াটলে অনুষ্ঠিত এই ম্যাচে পঞ্চম মিনিটেই লিড নেয় মিশর। তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ্‌র সহায়তায় গোলটি করেন মাহমুদ সাবের। তবে এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি; ১৪ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে সমতায় ফেরে ইরান।

ম্যাচের আসল নাটকীয়তা ছিল ইনজুরি টাইমে। ৯৩ মিনিটে ইরানের সুজা খলিলজাদেহ বল মিশরের জালে পাঠালে জয়ের উৎসবে মেতে ওঠে ইরান। কিন্তু ভিডিও রিভিউ শেষে গোলটি অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। গোলটি বৈধ হলে ইরান সরাসরি নকআউট নিশ্চিত করতে পারত।

গ্রুপ ‘জি’ থেকে বেলজিয়াম ৫-১ গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স-আপ হিসেবে পরের রাউন্ডে গেছে মিশর। ইরানকে এখন নকআউটের টিকিট পেতে অন্য দলগুলোর ফলাফলের ওপর নির্ভর করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা