× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গল্পের নাম ‘মেসি ও তার স্যুটকেস’, পড়ে কাঁদলেন লিও

প্রবা ডেস্ক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ১২:১৭ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩ ১৪:০৬ পিএম

স্যুটকেস হাতে বার্সেলোনার পথে লিওনেল মেসি

স্যুটকেস হাতে বার্সেলোনার পথে লিওনেল মেসি

আর্জেন্টিনার ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে একটি ছোটগল্প লিখেছেন স্পেনের লেখক হার্নান ক্যাসিয়ারি। সেই গল্প শোনানো হয়েছে মেসিকে। ওই গল্প শুনে কেঁদে ফেলেছেন মেসি। কেঁদেছেন তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোও। ওই গল্পের জন্য হার্নানকে ধন্যবাদও জানিয়েছেন লিও।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ওই গল্পের নাম ‘মেসি ও তার স্যুটকেস’। সেখানে লেখা, কীভাবে আর্জেন্টিনার রোসারিয়োর ছোট্ট ছেলেটি বার্সেলোনায় গিয়ে মেসি হয়ে উঠেছিলেন। 

কিন্তু তারপরও তার মন থেকে আর্জেন্টিনা বেরিয়ে যায়নি। তার স্যুটকেস গোছানোই থাকত। দেশে ফেরার, দেশের হয়ে খেলার স্বপ্ন দেখতেন তিনি। সেই গল্প শুনে কেঁদে ফেলেছেন মেসি।

স্পেনের এক রেডিও জকি অ্যান্ডি কুজনেৎজফের অনুষ্ঠানে হার্নানের জন্য একটি অডিও বার্তাও পাঠিয়েছেন মেসি। এই অডিও বার্তা ভাইরালও হয়েছে।

সেখানে তিনি বলেছেন, ‘গল্পটা শুনে আমরা দুজনেই কাঁদতে শুরু করেছিলাম। আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের আবেগপ্রবণ করে দিয়েছ। আরও একবার ধন্যবাদ।’ 

অডিও বার্তায় মেসি আরও বলেছেন, ‘আন্তোনেল্লা আমাকে প্রথমে তোমার গল্পের কথা জানিয়েছিল। তারপর আমি শুনি। চোখের জল ধরে রাখতে পারিনি। তুমি যা লিখেছ তার প্রতিটা কথা সত্যি। তাই মনে হলো তোমাকে সে কথা জানাই।’

নিজের গল্পে দুই ধরনের মানুষের কথা বলেছেন হার্নান। একদল, যারা অন্য দেশে গেলেও নিজেদের স্যুটকেস গুছিয়ে রাখেন। যাতে দরকার পড়লেই দেশে ফিরতে পারেন। অন্য দল, যারা অন্য দেশে গিয়ে স্যুটকেস দেরাজে বন্ধ করে রাখেন। 

তারা ফেরার কথা ভাবেন না। মেসি প্রথম শ্রেণির মধ্যে পড়েন। ১২ বছর বয়সে দেশ ছেড়ে বার্সেলোনা গিয়েছিলেন তিনি। কিন্তু দেশের হয়ে খেলা, দেশের হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন সব সময় ছিল তার।

বার্সেলোনায় থাকার সুবাদে মেসিকে দেখেছেন হার্নান। দেশের হয়ে খেলার আগ্রহ দেখেছেন। সেটাই নিজের গল্পে লিখেছেন। তিনি লিখেছেন, যে বার্সেলোনায় থাকার সময়ও রোসারিয়োর স্থানীয় ভাষায় কথা বলতেন মেসি। 

সেটা বুঝিয়ে দেয় দেশ ছাড়লেও দেশের প্রতি আবেগ ও ভালোবাসা মেসির মধ্যেই ছিল। হার্নানের এই কথাগুলোই আবেগপ্রবণ করে তুলেছে মেসিকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা