× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সমর্থক দল

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ৪৯ মিনিট আগে

মৌলভীবাজারে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী ১-০ গোলে ব্রাজিল সমর্থকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী ১-০ গোলে ব্রাজিল সমর্থকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

কমলগঞ্জ পৌর ফুটবল অ্যাকাডেমির আয়োজনে শুক্রবার বিকালে কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলায় আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী ১-০ গোলে ব্রাজিল সমর্থকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলার প্রথমার্ধে বিজয়ী দলের আজাদ একমাত্র গোলটি করেন।

খেলাটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল।

এটি উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী অসংখ্য ফুটবলপ্রেমী দর্শক।

দুই দলের সমর্থকদের উচ্ছ্বাস, পতাকা ও স্লোগানে পুরো মাঠ মুখর হয়ে ওঠে।

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলি।

সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা