প্রবা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩ ১১:৫৫ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩ ১২:২৩ পিএম
ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল ও আথিয়া শেট্টি।
২০২৩ সালের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় ক্রিকেটার কেএল রাহুল ও আথিয়া শেট্টি। যদিও এ ব্যাপারে এখনও কোনো পক্ষই চূড়ান্ত দিন-ক্ষণ সম্পর্কে জানায়নি। এরই মধ্যে নববর্ষ উদযাপনে দুবাইয়ে পাড়ি জমিয়েছে এই জুটি।
বোল নিউজ জানিয়েছে, শ্রীলঙ্কা সিরিজে কেএল রাহুলকে বাদ দেওয়ায় তাদের বিয়ের গুঞ্জন আরও বাড়তে থাকে। জানা গেছে, ২০২২ সালের শেষের দিকে কেএল রাহুল বিয়ের জন্য বিসিসিআইয়ের কাছে ছুটির জন্য আবেদন করেছিলেন।
শোনা যাচ্ছে, সুনীল শেট্টির মুম্বাইয়ের বাড়িতেই বসবে বিয়ের আসর। দীর্ঘদিন ধরেই এই জুটির বিয়ে আলোচনায় রয়েছে।
আথিয়া ও রাহুলের ছবি শেয়ার করেছেন তাদের বন্ধুরা। ইন্সটাগ্রামের স্টোরিতে শেয়ার করা সেই ছবি পুনরায় শেয়ার করেছেন আথিয়া। এরপর অবশ্য কেএল রাহুল তার ফেসবুক পেজে নিজেদের ছবি শেয়ার করেন।
ছবিতে বোঝা যাচ্ছে, তারা রেস্তোরাঁয় রয়েছেন। সেখানে সেলফি তুলেছেন। রাহুল ও আথিয়ার সঙ্গে তাদের আরেক বন্ধুও রয়েছেন ছবিতে।
রাহুল কালো জামা ও কালো প্যান্ট পরে রয়েছেন। আথিয়াকে দেখা গেছে কালো করসেট ও কালো প্যান্ট পরতে। দুজনেই ম্যাচিং পোশাক পরে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে সম্পর্কে থাকলেও গত বছর তাদের সম্পর্কের কথা প্রকাশ করেন রাহুল ও আথিয়া। তাদের একসঙ্গে ছবি তুলতে দেখা যায়।
রাহুলের ম্যাচ দেখতে উপস্থিত থাকেন আথিয়া শেট্টি। সুনীল শেট্টিও থাকেন সেখানে। তাদের নিয়ে গুঞ্জনের মধ্যেই তারা সম্পর্কের কথা স্বীকার করেন।
২০২২ সালটা কেএল রাহুলের জন্য ভালো যায়নি। আইপিএলে ভালো খেললেও জাতীয় দলের হয়ে তিনি ছাপ ফেলতে পারেননি। চোট আঘাত, অফ ফর্ম ছিল তার সঙ্গী।
বড় দলের বিরুদ্ধে তিনি রান পাননি। পাশাপাশি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজেও তাকে সহ-অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।