× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলম্বিয়া-পর্তুগাল মহারণ রবিবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ১৯ মিনিট আগে

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

বিশ্বকাপের গ্রুপ ‘কে’ তে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে কলম্বিয়া-পর্তুগাল। ম্যাচটি বাংলাদেশ সময় রবিবার ভোর ৫টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে।

একই সময়ে আটলান্টায় গণতান্ত্রিক কঙ্গো খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে কলম্বিয়া। চার পয়েন্ট নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে পর্তুগাল। তবে হাইভোল্টেজ ম্যাচটি কেবল গ্রুপ চ্যাম্পিয়ন নয় মর্যদার লড়াই হয়ে উঠেছে। পয়েন্টে পিছিয়ে থাকলেও গোল ব্যবধানে এগিয়ে পর্তুগাল। প্রথম ম্যাচে গণতান্ত্রিক কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ইউরোপিয়ান দলটি। সেই ম্যাচে পর্তুগালের হয়ে রোনালদো গোল করতে কেবল ব্যর্থ নয়, এতে বেশ সমালোচনা শুনতে হয় তাকে। তবে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে রাজসিক প্রত্যাবর্তন করেন। তার রেকর্ড গড়া ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে পর্তুগাল নিজেদের শক্তির জানান দেয়।

অন্যদিকে কলম্বিয়া প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে শুভ সূচনা করে। সেই ম্যাচে কলম্বিয়ার আক্রমণভাগ ছিল দুর্দান্ত। দ্বিতীয় ম্যাচে গণতান্ত্রিক কঙ্গোর বিপক্ষে ১-০ গোলের কঠিন জয় তুলে নেয় দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা। গণতান্ত্রিক কঙ্গোর সংগ্রহ ১ পয়েন্ট। পর্তুগালের সঙ্গে ড্র করলেও কলম্বিয়ার বিপক্ষে হার তাদের অবস্থান কঠিন করে তোলে। উজবেকিস্তান দুই ম্যাচেই পরাজিত হয়ে এখনও পয়েন্টের দেখা পায়নি। ফলে বিদায় নিশ্চিত হয়েছে। এ অবস্থায় কলম্বিয়া-পর্তুগাল ম্যাচটি কার্যত গ্রুপ সেরার লড়াইয়ে পরিণত হয়েছে। ড্র করলেও দুই দলই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পারবে। তবে হারলে গোল ব্যবধানের হিসাব সামনে চলে আসতে পারে। অন্যদিকে গণতান্ত্রিক কঙ্গোকে দ্বিতীয় রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে উজবেকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেতে হবে এবং তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। পর্তুগালের ভরসা রোনালদো। বড় ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এ ছাড়া দলটির মিডফিল্ড ও উইং আক্রমণও দুর্দান্ত ছন্দে রয়েছে। কলম্বিয়ার হয়ে নজর থাকবে তাদের দ্রুতগতির আক্রমণভাগ ও শক্তিশালী মিডফিল্ডারদের দিকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা