× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৭ বছর বয়সে মেক্সিকোর হয়ে ইতিহাস গড়লেন মোরা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র বনাম মেক্সিকো ম্যাচের একটি মুহূর্তে গিলবার্তো মোরা ও মিশাল সাদিলেক। ছবি: এপি

বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র বনাম মেক্সিকো ম্যাচের একটি মুহূর্তে গিলবার্তো মোরা ও মিশাল সাদিলেক। ছবি: এপি

চেক প্রজাতন্ত্রের বিপক্ষে বৃহস্পতিবার রাতে মাঠে নামার মাধ্যমে মেক্সিকোর ফুটবল ইতিহাসে এক নতুন অধ্যায় লিখলেন ১৭ বছর বয়সী কিশোর গিলবার্তো মোরা। 

মেক্সিকোর হয়ে বিশ্বকাপে শুরুর একাদশে জায়গা পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

চলতি বিশ্বকাপের সর্বকনিষ্ঠ প্রতিযোগী হলেন এই মিডফিল্ডার। গত ১১ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর ২-০ গোলের জয়ের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে ১৭ বছর বয়সে খেলা অষ্টম খেলোয়াড় হিসেবে নিজের নাম লেখান মোরা।

বিশ্বকাপের ইতিহাসে ১৮ বছরের কম বয়সে প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল ব্রাজিলের কিংবদন্তি পেলের (১৯৫৮ সালে)। তবে বিশ্বকাপের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ডটি উত্তর আয়ারল্যান্ডের নরম্যান হোয়াইটসাইডের দখলে; ১৯৮২ সালে তিনি যখন মাঠে নামেন, তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর ৪১ দিন। ২০০২ সালে নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি এবং বার্থোলোমিউ ওগবেচের পর মোরাই প্রথম ১৭ বছর বয়সী খেলোয়াড়, যিনি বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন।

মেক্সিকান লিগের ক্লাব তিজুয়ানার হয়ে খেলা মোরা বছরের শুরুতে কুঁচকির চোটে পড়ে দুই মাস মাঠের বাইরে ছিলেন। এ কারণে কোচ হাভিয়ের আগুইরে প্রথম দুই ম্যাচে তাকে নিয়ে বেশ সতর্ক ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বদলি হিসেবে নামলেও গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে তাকে খেলানো হয়নি।

মরিতা ডাকনামে পরিচিত এই ফুটবলার এর মধ্যেই বয়সভিত্তিক বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন। ২০২৪ সালের আগস্টে মাত্র ১৫ বছর বয়সে মেক্সিকান প্রথম বিভাগ লিগে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে নামা এবং গোল করার রেকর্ড গড়েন তিনি। এছাড়া গত বছরের জানুয়ারিতে ১৬ বছর বয়সে মেক্সিকোর জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়।

বিশ্বকাপে মেক্সিকোর হয়ে এর আগের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন ম্যানুয়েল চাকেতাস রোসাস। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে যখন তিনি মাঠে নামেন, তখন তার বয়স ছিল ১৮ বছর ৮৮ দিন। দীর্ঘ ৯৬ বছর পর সেই রেকর্ড ভাঙলেন গিলবার্তো মোরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা