× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ ট্রফি দেবেন ডোনাল্ড ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

ফাইনালে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ফাইনালে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের তিন আয়োজকের একটি যুক্তরাষ্ট্র। ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই ফাইনাল হবে।

যুক্তরাষ্ট্রে ফাইনাল হবে অথচ ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকা অবস্থায় ফাইনাল খেলা দেখতে যাবেন নাÑ এমনটা না হওয়ারই কথা।

১৯ জুলাই ফাইনালের পর চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই। খবরটি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গত বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালেও তিনি মাঠে উপস্থিত ছিলেন। এ বছর অবশ্য বিশ্বকাপের কোনো ম্যাচে এখন পর্যন্ত তাকে গ্যালারিতে দেখা যায়নি।

বিশ্বকাপের জন্য এবার এটি বড় খবরই বটে। কেননা গত দুই আসরে আয়োজক দেশের সরকারপ্রধানদের মাঠে দেখা যায়নি। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ভ্লাদিমির পুতিন মাঠে যাননি। ২০২২ কাতার বিশ্বকাপে শেখ তামিম বিন হামাদ আল থানি ফাইনালে মাঠে যাননি। এবার ব্যতিক্রম হতে যাচ্ছে। মাঠে থাকবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা