× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিআরইউ আরচারি

প্রতিদিনের বাংলাদেশের রুমেল রানারআপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৬ ০৩:৫৬ এএম

আপডেট : ২৫ জুন ২০২৬ ০৩:৫৮ এএম

ডিআরইউ আরচারিতে এটা রুমেল খানের চতুর্থ পদক। এর আগে তিনি ২০২১ ও ২০২২ সালে তৃতীয় এবং ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ছবি : ডিআরইউ

ডিআরইউ আরচারিতে এটা রুমেল খানের চতুর্থ পদক। এর আগে তিনি ২০২১ ও ২০২২ সালে তৃতীয় এবং ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ছবি : ডিআরইউ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব। বুধবার (২৪ জুন) ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে আরচারি ডিসিপ্লিন।

বাঁ- থেকে : পুরুষ বিভাগের রানারআপ রুমেল খান, চ্যাম্পিয়ন আবু হোরায়রা তামিম এবং তৃতীয় স্থান অধিকারী তারিকুল ইসলাম মাসুম। ছবি : ডিআরইউ

ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরুষ বিভাগে রানারআপ হন প্রতিদিনের বাংলাদেশের রুমেল খান। ডিআরইউ আরচারিতে এটা রুমেলের চতুর্থ পদক। এর আগে তিনি ২০২১ ও ২০২২ সালে তৃতীয় এবং ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

বাঁ- থেকে : নারী বিভাগের রানারআপ তাসকিনা ইয়াসমিন, জাহিদা পারভেজ ছন্দা এবং তৃতীয় স্থান অধিকারী জান্নাতুল ফেরদৌস পান্না । ছবি : ডিআরইউ

টাইব্রেকারে চ্যাম্পিয়ন হন এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের আবু হোরায়রা তামিম। রুমেল-তামিম তিনটি করে তীর ছুঁড়ে দুজনেই ২১ পয়েন্ট স্কোর করেন। পরে টাইব্রেকারে একটি করে তীর ছোঁড়েন দুজন। এক্সের কাছাকাছি থাকায় তামিমকে চ্যাম্পিয়ন ও দূরবর্তী হওয়ায় রুমেল রানারআপ হন। ১৬ পয়েন্ট স্কোর করে তৃতীয় হন চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম। 

বিচারক ও ডিআরইউর ক্রীড়া সম্পাদকের সঙ্গে আরচারি ডিসিপ্লিনের পুরুষ ও নারী বিভাগের বিজয়ী তীরন্দাজরা। ছবি : ডিআরইউ

অন্যদিকে নারী বিভাগে দৈনিক সংবাদের জাহিদা পারভেজ ছন্দা প্রথম, বাংলাদেশ কণ্ঠের তাসকিনা ইয়াসমিন দ্বিতীয় এবং পঙক্তির জান্নাতুল ফেরদৌস পান্না তৃতীয় হন।

আরকে/প্রবা


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা