প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
কঙ্গোর বিপক্ষে কলম্বিয়ার হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ড্যানিয়েল মুনোজ। ছবি: এপি
ফিফা বিশ্বকাপে কঙ্গোকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া।
মেক্সিকোর গুয়াদালাজারায় অনুষ্ঠিত এই ম্যাচে কলম্বিয়ার হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজ।
ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় কলম্বিয়া। তবে প্রথমার্ধে কঙ্গোর রক্ষণভাগ ও গোলরক্ষক লিওনেল এমপাসির দুর্দান্ত পারফরম্যান্সে কোনো দলই জালের দেখা পায়নি।
৬৬ শতাংশ বল দখলে রেখে কলম্বিয়া পুরো ম্যাচে মোট ২০টি শট নেয়, যার মধ্যে ৯টি ছিল অন-টার্গেট। কঙ্গোর গোলরক্ষক এমপাসি একাই ৮টি নিশ্চিত গোল প্রতিহত করেন।
অবশেষে ম্যাচের ৭৬তম মিনিটে ভাঙন ধরে কঙ্গোর রক্ষণে। বদলি খেলোয়াড় হুয়ান কুইন্তেরোর একটি চমৎকার পাস থেকে বল পেয়ে কঙ্গোর জালে বল পাঠান ড্যানিয়েল মুনোজ। এই এক গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে লাতিন আমেরিকার দলটি। কঙ্গো ম্যাচের শেষ দিকে কিছু আক্রমণ চালালেও কলম্বিয়ার ডিফেন্স ভাঙতে পারেনি।
এই জয়ের ফলে গ্রুপ ‘কে’ থেকে পর্তুগালের পর দ্বিতীয় দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া।