প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুন ২০২৬ ০৯:১৫ এএম
ঘানার বিপক্ষে গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কেইনের দলকে। ছবি: দ্য সান
ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দুর্দান্ত শুরু করা ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচেই খেই হারিয়ে ফেলেছে। বলতে গেলে ঘানার বিপক্ষে এলোমেলো খেলেছে তারকা ঠাসা দলটি। ফল স্বরূপ গোল শূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কেইনের দলকে।
প্রায় ৬৪ হাজার দর্শকের সামনে বোস্টনের জিলট স্টেডিয়ামে পুরো ম্যাচেই দাপটের সঙ্গে খেলে ইংল্যান্ড। প্রতিপক্ষের মাত্র ২টি শটের বিপরীতে ১৯টি শট নেয় তারা। তবুও গোলের দেখা পায়নি।
এদিকে র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের চেয়ে ৬৯ ধাপ পিছিয়ে থাকা ঘানা শুরু থেকেই রক্ষণে দুর্গ গড়ে তুলেছিল।
‘এল’ গ্রুপের এই দুই দলেরই পয়েন্ট এখন ৪। পরের রাউন্ডে যাওয়া প্রায় নিশ্চিত হলেও গ্রুপে তাদের চূড়ান্ত অবস্থান কী হবে, তা এখনও নিশ্চিত নয়।
আগামী শনিবার মেটলাইফ স্টেডিয়ামে পানামার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি পার করতে পারলেই তারা নকআউট পর্ব নিয়ে ভাবতে পারবে।