× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিকোর চোটে বিপাকে জার্মানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ১ ঘণ্টা আগে

নিকো শ্লোটারবেক। ছবি: সংগৃহীত

নিকো শ্লোটারবেক। ছবি: সংগৃহীত

চোটের কারণে চলমান ফিফা বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে গেছেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লোটারবেক।

আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির ২-১ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধে গোড়ালিতে চোট পান নিকো শ্লোটারবেক। চোট পাওয়ার পরও তিনি প্রথমার্ধের বাকি সময় মাঠে ছিলেন। তবে বিরতির পর তার পরিবর্তে মাঠে নামেন আন্টনিও রুডিগার।

পরবর্তীতে এমআরআই স্ক্যানে শ্লোটারবেকের চোটের মাত্রা নিশ্চিত হয়। চিকিৎসকদের মতে, তাকে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আর খেলতে পারবেন না এই বরুশিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার।

ইতোমধ্যে এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ নিশ্চিত করেছে জার্মানি। শ্লোটারবেকের অনুপস্থিতিতে মূল একাদশে জায়গা পাবেন আন্টনিও রুডিগার। বেঞ্চে অতিরিক্ত বিকল্প হিসেবে থাকবেন ওয়ালদেমার আন্টোন।

শ্লোটারবেকের এই চোট জার্মানির জন্য বড় ধাক্কা। সাম্প্রতিক সময়ে দলের রক্ষণভাগে অন্যতম নির্ভরযোগ্য সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা