× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হলান্ডের জোড়া গোল, নকআউটে নরওয়ে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৭ ঘণ্টা আগে

সেনেগালের বিপক্ষে গোলের পর উযদাপন করেন নরওয়ের আর্লিং হলান্ড। ছবি: রয়টার্স

সেনেগালের বিপক্ষে গোলের পর উযদাপন করেন নরওয়ের আর্লিং হলান্ড। ছবি: রয়টার্স

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সেনেগালের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে নরওয়ে। এই জয়ের মাধ্যমে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্লিং হলান্ডের দল।

অপরদিকে, ফ্রান্সের পর নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হলো মানের সেনেগালকে।

মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধ শেষ হওয়ার ২ মিনিট আগে মার্কাস পেডারসেনের গোলে এগিয়ে যায় নরওয়ে। ৪৮ মিনিটে নরওয়েকে দ্বিতীয় গোল এনে দেন হলান্ড।

ঘুরে দাঁড়াতে সময় নেয়নি সেনেগাল। ৫৪ মিনিটে জেকবসের গোল ম্যাচে ফেরে তারা। তবে ৫৮তম মিনিটে হলান্ড আরও একটি গোল করলে জয় থেকে দূরে সরে যায় সেনেগাল। 

এরপর একের পর এক আক্রমণ চালিয়ে যায় সেনেগাল। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে একটি গোল শোধ দেয় সেনেগাল। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ৩-২ গোলে জয় পায় নরওয়ে।

নরওয়ের জয়ের ফলে ‘আই’ গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হলো সেনেগাল ও ইরাকের। আর শেষ ৩২ নিশ্চিত করল নরওয়ে ও ফ্রান্স। আগামী শুক্রবার এই দুই দলের খেলা, সেই ম্যাচে যে জিতবে তারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা