× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমবাপ্পের জোড়া গোল, ইরাককে ৩-০ গোলে হারাল ফ্রান্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৮ ঘণ্টা আগে

ইরাকের বিপক্ষে গোল করে উদযাপন করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ছবি: এএফপি

ইরাকের বিপক্ষে গোল করে উদযাপন করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ছবি: এএফপি

ফিফা বিশ্বকাপ ২০২৬ গ্রুপ পর্বে ইরাককে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

প্রতিকূল আবহাওয়ার কারণে ম্যাচটি দুই ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকে। তবে মাঠে ফেরার পরও নিজেদের আধিপত্য ধরে রাখে দিদিয়ের দেশমের দল। জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।

এদিন ফ্রান্সের জার্সিতে নিজের শততম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন এমবাপ্পে। মাইলফলকের ম্যাচে তিনি গোল করেন মাত্র ১৪ মিনিটেই। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন এই তারকা।

বিরতির পর খেলা পুনরায় শুরু হলে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। ম্যাচের ৫৪ মিনিটে উসমান দেম্বেলে বল পেয়ে নিজে শট না নিয়ে এমবাপ্পেকে পাস দেন। ফাঁকা জালে সহজেই বল জড়িয়ে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন ফরাসি অধিনায়ক।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে। ফলে তিনি জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার সমান গোলের মালিক হন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৮ গোল নিয়ে শীর্ষে রয়েছেন সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টিনার লিওনেল মেসি।

ম্যাচের ৬৬ মিনিটে নিজের প্রথম বিশ্বকাপ গোলের দেখা পান উসমান দেম্বেলে। মাইকেল ওলিসের চমৎকার আক্রমণ থেকে পাওয়া বল ঠান্ডা মাথায় জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন তিনি।

বাকি সময়ে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি ফ্রান্স।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা